খবর লাইভ: কনুইয়ে চোটের কারণে এই মরসুমে খেলতে পারবেন না ইংল্যান্ডের জোরে বোলার মার্ক উড। আইপিএলের নিলামে সাড়ে ৭ কোটি টাকা দিয়ে উডকে কিনেছিল সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যা়ঞ্চাইজি।
আরও পড়ুন- Presidency University: প্রেসিডেন্সির পড়ুয়াদের জন্য দ্রুত হস্টেল খোলার নির্দেশ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর
গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ডান হাতের কনুইয়ে চোট পান উড। পরীক্ষা করার পরে চিকিৎসকরা জানিয়েছেন, বেশ কয়েক সপ্তাহ বল করতে পারবেন না তিনি। তার পরেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে সে কথা লখনউ ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দেওয়া হয়। উডের বিকল্প কোনও ক্রিকেটারের নাম এখনও পর্যন্ত ঘোষণা করেনি লোকেশ রাহুলের দল।এ বারের নিলামে উডের জন্য ঝাঁপিয়েছিল বেশ কয়েকটি দল।
#IPL
#Carona




