State

বাজের বলি ২৭টি প্রাণ, ক্ষতিপ‍ূরণ কেন্দ্র ও রাজ্যের

0
(0)

খবর লাইভ : স্বস্তির বৃষ্টি কাড়ল বহু প্রাণ। সোমবার বিকালে আচমকা ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাতে রাজ্যের পাঁচ জেলায় ২৭ জন প্রাণ হারিয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে হুগলিতে। ওই জেলায় মারা গিয়েছেন ১১ জন। মুর্শিদাবাদে প্রাণ হারিয়েছেন ৯ জন। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ২জন, বাঁক‍ুড়ায় ২জন, প‍ূর্ব বর্ধমানে ২জন ও নদিয়া জেলায় একজন মারা গিয়েছেন। দুঃসময়ে মৃতদের পরিজনদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার ও বৃহস্পতিবার মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে তিনি দেখা করবেন। ঘটনায় ট‍্যুইট করে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন রাত পর্যন্ত রাজ্যের পাঁচ জেলায় বজ্রপাতে ২৭ জনের মৃত্যুর খবর মিলেছে। হুগলির খানাকুলে বাজ পড়ে মোট চারজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একই পরিবারের দুই সদস্য রয়েছেন। পোলবার দাদপুরে প্রাণ গিয়েছে ২ জনের। তারকেশ্বরেও ২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গোঘাট, হরিপাল এবং সিঙ্গুরে এক জন করে ৩ জনের প্রাণ গিয়েছে। সব মিলিয়ে হুগলি জেলাতেই বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন ১১ জন।

মুর্শিদাবাদে প্রাণ হারিয়েছেন ৯ জন। তার মধ্যে শুধুমাত্র জঙ্গিপুর মহকুমাতেই বজ্রপাতে মারা গিয়েছেন ৭ জন। বহরমপুরে মৃত্যু হয়েছে আরও ২ জনের। বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন আরও ৭ জন। তাঁদের জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতেও দু’টি পৃথক জায়গায় বাজ পড়ে মৃত্যু হয়েছে এক মহিলা-সহ ২ জনের। বাঁকুড়ার রানিবাঁধ ও অম্বিকানগরেও একজন করে মোট ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পূর্ব মেদিনীপুরের ময়না ও পাঁশকুড়াতেও দু’জনের মৃত্যু হয়েছে। প‍ূর্ব বর্ধমানে ২জন মারা গেছেন। মৃতদের অধিকাংশই ঝড়বৃষ্টির সময়ে মাঠে চাষের কাজে ব্যস্ত ছিলেন।

ঘূর্ণিঝড় ‘যশ’-এ ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে প্রাকৃতিক দুর্যোগের পরেই দুই পরগনা, পূর্ব মেদিনীপুরে ছুটে গিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার বজ্রপাতে প্রাণ হারানো মৃতদের পরিজনদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে হুগলি, মুর্শিদাবাদ সহ পাঁচ জেলাতেই যাওয়ার কর্মসূচি নিয়েছেন তিনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *