Special News Special Reports State

আদালতে পেশের আগে হঠাৎ আত্মবিশ্বাসী অনুব্রত

0
(0)

খবর লাইভ : এতদিন সিবিআই হেফাজতে থাকাকালীন তাঁকে দেখে মনে হত বিধ্বস্ত, অসুস্থ৷ কিন্তু বুধবার সকালে হঠাৎই যেন বদলে গেল অনুব্রত মণ্ডলের শরীরী ভাষা৷

এ দিন সকালে আসানসোল আদালতে নিয়ে যাওয়ার জন্য নিজাম প্যালেসের সিবিআই দফতর থেকে অনুব্রত মণ্ডলকে বের করা হয়৷ তখনই প্রবল আত্মবিশ্বাসী লাগে গরু পাচার মামলায় ধৃত তৃণমূল নেতাকে৷ সংবাদমাধ্যমের একাধিক প্রশ্নের উত্তরও দেন তিনি৷ একই সঙ্গে দলনেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিও কৃতজ্ঞতা ঝরে পড়েছে তাঁর গলায়৷ গাড়িতে বসে অনুব্রত বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছে, অনেক করেছে!’

আরও পড়ুনঃ অকালে চলে গেলেন সাংবাদিক স্বর্ণেন্দু দাস, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও অভিষেকের
আজই অনুব্রত মণ্ডলের ১৪ দিনের সিবিআই হেফাজত শেষ হচ্ছে৷ সূত্রের খবর, অনুব্রতকে জেল হেফাজতে পাঠিয়ে জেরা করার জন্য আজ আদালতের কাছে আবেদন করতে চলেছে সিবিআই৷ তবে আদালতে পেশ করার আগে অনুব্রতর এই হঠাৎ আত্মবিশ্বাস বৃদ্ধি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ শুধু আত্মবিশ্বাসী নয়, এ দিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত নিজেই জানিয়ছেন, তাঁর শরীর ভাল আছে৷ এর আগে সিবিআই হেফাজতে থাকাকালীন সংবাদমাধ্যম এবং আদালতের বিচারককেও অনুব্রত জানিয়েছিলেন, তিনি অসুস্থ৷
সবমিলিয়ে এ দিন পুরনো মেজাজেই পাওয়া গিয়েছে বীরভূমের কেষ্টকে৷ তিনি জামিনের আশা করছেন কি না প্রশ্ন করায় অনুব্রত বলেন, ‘সেটা তো কোর্ট বলবে৷’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *