খবর লাইভ : উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় কারখানায় আগুন। সুরাজপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি কারখানায় বিধ্বংসী আগুন লাগার ঘটনা সামনে এসেছে। দাউদাউ করে জ্বলছে সেই আগুন, শিল্পাঞ্চল এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, আর সেই কারণে এলাকা দ্রুত খালি করা হচ্ছে বলে জানা গিয়েছে।
ঘটনাস্থলে যায় বিশাল দমকল বাহিনী। কালো ধোঁয়ায় ভরে যায় এলাকা। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সূত্র মারফত জানা গিয়েছে, কারখানায় প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় সেখান থেকে আগুন লেগেছে। কারখানার ভিতর একাধিক বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে দমকল বাহিনীর সঙ্গে রয়েছে বিশাল পুলিশবাহিনী।
কীভাবে আগুন লাগল, ওই কারখানয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা আছে কিনা, লাইসেন্স খতিয়ে দেখছে দমকল বাহিনী।




