National

মোদি রাজ্য গ‍ুজরাতে ১৫ জ‍ুন থেকে লাগ‍ু হচ্ছে লাভ জিহাদ আইন

0
(0)

খবর লাইভ : বিতর্কের মাঝেই এবার গুজরাতে লাগু হচ্ছে লাভ জিহাদ আইন। গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানিয়েছেন, আগামী ১৫ জুন থেকে লাগু হবে এই আইন। ইতিমধ্যেই রাজ্যপালেরও সম্মতি মিলেছে। এই আইন লাগুর পর সে রাজ্যে কেউ ইচ্ছাকৃত ভাবে, লোভের জন্য, নিজের স্বার্থের জন্য বা অত্যচারিত হয়ে কারও ধর্ম পরিবর্তন করতে পারবে না। রাজ্যপাল আচার্য দেবরতের সইয়ের মাধ্যমে এই বিল আইনে পরিণত হয়েছে আর যা আগামী ১৫ জুন থেকে গুজরাতে লাগু হয়ে যাবে।

বিজেপি শাসিত রাজ্যে এই আইন লাগু করে নানা অপব্যবহার করতে দেখা গিয়েছে। মিথ্যা মামলায় ফাঁসিয়ে কোনও বিশেষ ধর্মের মানুষদের জেল খাটানো বা পুলিশি অত্যাচারের মুখে নিয়ে যাওয়ার জন্যই ব্যবহার করা হয়েছে এই আইন বলে অভিযোগ উঠেছে। তাই এই আইনের ভুল বা অপব্যবহার নিয়ে একাধিকবার আদালতে মামলা হওয়ায় বিতর্কের জন্ম দিয়েছে। লাভ জিহাদ আইনের জেরে অভিযুক্ত ব্যক্তিকে ১০ বছরের কারাবাসের সাজা হয়। কিছুদিন আগেই গুজরাত বিধানসভায় এই লাভ জিহাদ বিল পাশ হয়। তখন এই বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতাপ সিং জাদেজা জানান, হিন্দু বা যে কোনও ধর্মের মেয়েদের জোর করে ধর্মান্তরিত করে বিয়ে করা বন্ধ করতেই এই বিল আনা হচ্ছে।

এই আইন অনুযায়ী, ধর্ম লুকিয়ে বিয়ে করা বা জোর করে ধর্মান্তর করা ব্যক্তিকে পাঁচ বছরের জেল ও দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। নাবালিকাকে বিয়ে করলে সাত বছরের জেল ও তিন লক্ষ টাকা জরিমানা হবে এই আইনের ভিত্তিতে। আর যারা এই আইন লঙ্ঘন করবে তাদের সাত বছরের জেল সর্বোচ্চ ১০ বছরের কারাবাস ও তিন লক্ষ টাকা জরিমানা হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *