National

উপ-রাষ্ট্রপতির ‘ব্যক্তিগত’ অ্যাকাউন্টে ব্লু-টিক ফেরাল টুইটার

0
(0)

খবর লাইভ : ফের কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়ালো টুইটার। এবার আচমকাই উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে ব্লু-টিক মুছে দিয়েছে। আর যার জেরে বেজায় চটেছে কেন্দ্রীয় সরকার। মূলত, তারকা, হেভিওয়েট নেতা ও জনপ্রিয় ব্যক্তিদের টুইটার অ্যাকাউন্টে ব্লু-টিক লাগু করা হয়। সেই তালিকায় স্বভাবতই ছিলেন উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। কিন্তু আজ সকালেই আচমকা তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ব্লু-টিক মুছে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে কেন্দ্র। তবে কেন্দ্রের ক্ষোভ প্রকাশের পর আবার কিছু ঘণ্টা যেতে না যেতেই সেই ব্লু-টিক ফিরিয়ে দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম স‍ূত্রে খবর, উপ রাষ্ট্রপতির যে অ্যাকাউন্ট থেকে ব্লু-টিক মোছা হয়েছে সেটি ব্যক্তিগত, যার অনুরাগীর সংখ্যা ১৩ লক্ষ। আর নাইডুর যে অ্যাকাউন্টে ব্লু-টিক আছে সেটি অফিসিয়াল যার ফলোয়ার সংখ্যা ৯.৩ লক্ষ। টুইটার ব্যাখ্যা দিয়েছে, বেঙ্কাইয়া নাইডুর টুইটার অ্যাকাউন্ট মাত্র ১১ জনকেই ফলো করা হয়েছে, যার মধ্যে দীর্ঘ ১১ মাস ধরে কোনও মেসেজ করা হয়নি। ২৩ জুলাই ২০২০ তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে শেষ মেসেজ পাঠানো হয়েছিল। টুইটারের নিয়ম হচ্ছে কেউ যদি তাঁর ভেরিফাইড অ্যাকাউন্ট দীর্ঘদিন ব্যবহার না করেন কিংবা নাম পরিবর্তন করেন তখন ব্লু-টিক থাকলেও তাঁকে দীর্ঘদিন টুইট করতে হয়, কিছুদিন কোনও মেসেজ বা বার্তা না দিলে ব্লু-টিক তুলে নেওয়া হয়। কিন্তু কেন্দ্রের চাপে পড়েই ফের সেই ব্লু-টিক বাধ্য হয়েই ফিরিয়েছে টুইটার।

যদিও টুইটারের এই কাজের জন্য বেজায় ক্ষুব্ধ হয়েছেন তথ্য প্রযুক্তি মন্ত্রী। তাঁর দাবি দেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তির সঙ্গে এই ব্যবহার করা উচিত হয়নি টুইটারের। ওরা দেশের সহ্যশক্তির সীমা পার করে গিয়েছে। এবার কেন্দ্রের আসল রূপ দেখবে টুইটার। কোনওমতেই কেন্দ্রীয় সরকার ছেড়ে কথা বলবে না টুইটার কর্তৃপক্ষকে। সংঘের তরফেও জানানো হয়েছে, টুইটার তাদের অনেক কার্যকর্তাদেরও অ্যাকাউন্ট বন্ধ কিংবা ব্লু-টিক মুছে দিয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনও উত্তরে দেয়নি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *