International

জামিনের আবেদন খারিজ ‘হীরক রাজা’-র

0
(0)

খবর লাইভ : ডোমিনিকায় অবৈধভাবে প্রবেশের মামলায় মেহুল চোকসির জামিনের আবেদন খারিজ করল আদালত। গত সপ্তাহে বার্মুডার অ্যান্টিগুয়া থেকে পালিয়ে ডোমিনিকা যান হিরে ব্যবসায়ী। সেখানেই নৌকা করে কিউবা পালানোর ছক ছিল এই প্রতারকের। কিন্তু ডোমিনিকা পুলিশের হাতে গ্রেফতার হন পিএনবি কাণ্ডের মূল মাথা চোকসি। তারপরেই তাঁকে সেদেশের জেলে বন্দি করে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আজ আদালতের শুনানির সময় চোকসির আইনজীবী জামিনের আর্জি জানালে তা বাতিল করে দেন বিচারপতি।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অবৈধ প্রবেশের জন্য সেখানকার জেলে বন্দি রয়েছেন হীরক রাজা চোকসি। সেই মামলায় আজ শুনানির সময় হুইলচেয়ারে আদালতে হাজির জন মেহুল। কিন্তু তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি। এদিকে ভারতের চাপে অ্যান্টিগুয়া ও ডোমিনিকা দুই দেশের সরকারই চাইছে মেহুল চোকসিকে দ্রুত ভারতে ফেরাতে। ২০১৮ সাল থেকে অ্যান্টিগুয়াতে গা ঢাকা দিয়ে রয়েছেন মেহুল। সাড়ে ১৩ হাজার কোটি টাকার প্রতারণার মামলায় ভারতের গোয়েন্দারা হন্যে হয়ে খুঁজছিলেন চোকসিকে। অবশেষে গত সপ্তাহে তাঁর আইনজীবী জানান, হিরে ব্যবসায়ীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর ইন্টারপোলের সহায়তায় তাঁর নামে হলুদ সতর্কতা জারি করা হয়। তারপরেই ডোমিনিকা পুলিশের হাতে গ্রেফতার হন চোকসি।

আদালতে তাঁর মামলা ১৪ জুন পর্যন্ত শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। ততদিন শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালেই পুলিশের নজরবন্দিতে থাকবেন এই প্রতারক। অ্যান্টিগুয়া ছাড়ার পিছনে চোকসির আইনজীবীর দাবি তিনি নিজের বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন নৌকা করে। তারপরেই কিডন্যাপ করা হয় তাঁকে। যদিও পুলিশ সেই দাবি খারিজ করে দিয়েছে। আদালতের কাছে চোকসি আবেদনে জানান, জেলে তিনি নিরাপদ মনে করছেন না। তাঁর উপর অত্যাচার চালানো হচ্ছে। কিন্তু বিচারপতি তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *