State

আলাপন ইস্যু ক্লোজড চ্যাপ্টার: মমতা

0
(0)

খবর লাইভ : সদ্য প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্র-রাজ্য সঙ্ঘাত চলছে বেশ কয়েকদিন ধরে। এখনও তার সম্পূর্ণ সমাধান না হলেও এনিয়ে এখন আর কিছু বলতে চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘আলাপন বন্দ্যোপাধ্যায় চ্যাপ্টার ইজ ওভার।’
এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আলাপন বন্দ্যোপাধ্যায় নিয়ে কোনও প্রশ্ন করবেন না। চ্যাপ্টার ওভার।’ সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, আলাপন অবসর নিয়েছেন। তাঁর পাশে থাকবে রাজ্য সরকার। গত শুক্রবার রাতে চিঠি পাঠিয়ে সোমবার দিল্লিতে তলব করা হয় আলাপনকে। পরের দিন মমতা এই সিদ্ধান্তকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ তোলেন।
আলাপনবাবুকে সদ্যই তিন মাসের এক্সটেনশন দিয়েছিল কেন্দ্র। রাজ্য সরকার তাঁর চাকরির মেয়াদ তিন মাস বাড়ানোর আর্জি জানিয়েছিল। কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব তাতে সিলমোহর দেন। কিন্তু কেন্দ্র-রাজ্য সংঘাতের মধ্যে ৩১ মে অবসর নেন আলাপন। তারপরও কেন্দ্র থেমে থাকেনি। অবসর নেওয়ার পরেও কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর্যালোচনা বৈঠকে উপস্থিত না থাকা নিয়ে কারণ দর্শাতে বলেছে নর্থ ব্লক। এদিন তা নিয়ে কিছু না বললেও, মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, রাজ্য সরকার তাঁর পাশে রয়েছে। সব মিলিয়ে রাজ্য রাজনীতি তথা প্রশাসনিক ক্ষেত্রে এই বিতর্ক জিইয়ে থাকলেও মমতা ওই ইস্যুকে ‘চ্যাপ্টার ক্লোজড’ বলেই জানিয়ে দিলেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *