National

স্মৃতিসৌধ বন্ধ ১৫ জুন পর্যন্ত

0
(0)

খবর লাইভ : দেশজুড়ে করোনা আবহে আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই-এর অধীনস্থ সমস্ত স্মৃতিসৌধ ও মিউজিয়াম বন্ধ রাখার মেয়াদ আরও বাড়াল কেন্দ্র। আগামী ১৫ জুন পর্যন্ত ওই সমস্ত স্মৃতিসৌধ ও মিউজিয়াম বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। রবিবার এই মর্মে একটি নোটিশ জারি করে মন্ত্রক জানিয়েছে, নতুন করে বিবৃতি জারি না করা পর্যন্ত এএসআই-এর অধীনে ওই সৌধগুলি সম্পূর্ণ বন্ধ থাকবে। এর আগে ১৫ এপ্রিল একটি নির্দেশিকা জারি করে ওই সৌধগুলি ১৫ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রক। এর পর তার মেয়াদ বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করা হয়। গত বছরও কোভিড সংক্রমণ রুখতে এগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণের গ্রাফ নিম্নমুখী৷ তবে বিপদ এখনও কাটেনি৷ এই অবস্থায় এই সমস্ত পর্যটন স্থলগুলিতে ভিড় বাড়াতে চায় না কেন্দ্র৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *