National Special News Special Reports

ডিএ মামলায় কড়া বার্তা সুপ্রিম কোর্টের, রোপা রুল মানতেই হবে রাজ্যকে

0
(0)

খবর লাইভ : সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) প্রদান নিয়ে জারি থাকা মামলায় রাজ্য সরকারকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, নিজেদের তৈরি করা নিয়ম রোপা রুল মেনে চলতে হবে রাজ্যকে।

বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। শুনানিতে রাজ্যের পক্ষে সিনিয়র আইনজীবী শ্যাম দিওয়ান জানান, ডিএ দেওয়া হচ্ছে এবং বিষয়টি রাজ্যের সাংবিধানিক অধিকারভুক্ত। তিনি বলেন, সরকার ডিএ দিচ্ছে না এই অভিযোগ ভিত্তিহীন। রাজ্য মূল্যবৃদ্ধির হিসেব করেই ডিএ প্রদান করছে।

এর জবাবে বিচারপতি মিশ্র বলেন, আপনারাই বলেছিলেন রোপার ভিত্তিতে ডিএ দেওয়া হবে। আপনিই বলেছিলেন বকেয়া ডিএ মেটানো হবে। আপনাকে রুল মেনেই চলতে হবে।

সরকারি কর্মীদের পক্ষে আইনজীবী রউফ রহিম অভিযোগ করেন, রাজ্যের কোনও নির্দিষ্ট নীতি নেই। তিনি প্রশ্ন তোলেন, পেট্রলের দাম, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, সেক্ষেত্রে ডিএ বাড়বে না কেন? রাজ্য বেতন কমিশনের সুপারিশ মানবে না বলেও জানায়। তাহলে তারা কোন ভিত্তিতে ডিএ দিচ্ছে?

শুনানিতে শ্যাম দিওয়ান রোপা ২০০৯-এর উল্লেখ করে বলেন, দিল্লি ও চেন্নাইয়ের কর্মীদের ক্ষেত্রে জীবিকার খরচের ভিত্তিতে অতিরিক্ত ডিএ দেওয়া হয়েছে। দিল্লিতে ২৪ জন ও চেন্নাইয়ে ৩৫ জন কর্মী অতিরিক্ত ডিএ পাচ্ছেন। রাজ্যে রয়েছে প্রায় ৯ লক্ষ কর্মী।

বিচারপতিরা জানতে চান, যদি রোপা ডিএ নির্ধারণের জন্য বাধ্যতামূলক না হয়, তাহলে কোন রুলের ভিত্তিতে ডিএ নির্ধারণ করা হচ্ছে? আদালত আরও জানায়, ডিএ নিয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট নয় এবং তা প্রশ্নের জন্ম দিচ্ছে।

জবাবে দিওয়ান বলেন, ডিএ হচ্ছে এনটাইটেলমেন্ট। রাজ্য মুদ্রাস্ফীতি, বাজেট ও নিজস্ব আর্থিক নীতির ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। কেন্দ্র ও রাজ্যের নীতির মধ্যে ফারাক রয়েছে। তবে রাজ্য কোনও স্বেচ্ছাচারিতা করেনি।

আজকের শুনানি শেষে বিচারপতিরা জানান, পরবর্তী শুনানি হবে আগামী মঙ্গলবার, দুপুর ২টোয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *