State

ধেয়ে আসছে যশ, ব‍ুধেই শিয়রে দ‍ুর্যোগ

0
(0)

খবর লাইভ : আমফানের স্মৃতি উস্কে ফের হানা দিতে চলেছে নত‍ুন সাইক্লোন যশ। অশনিসংকেত বাংলাজ‍ুড়ে। ঠিক কোথায় আছড়ে পড়তে চলেছে স‍ুপার সাইক্লোন‍? আবহাওয়া দফতর জানিয়েছে, ব‍ুধবার সন্ধ্যায় পারাদ্বীপ থেকে সাগরদ্বীপের মধ্যে ল্যান্ডফল হবে যশের। তবে ঠিক কোথায় কোথায় তাণ্ডব দেখাবে এই ঘ‍ূর্ণিঝড়, সেই ছবিটা এখনও পরিষ্কার নয়।
এখনও পর্যন্ত যশের অভিম‍ুখ যা জানা যাচ্ছে তা হল, এটি বাংলা ওড়িশা উপক‍ূলে আছড়ে পড়বে। সেখান থেকে পশ্চিমাঞ্চলের জেলাগ‍ুলির দিকে ধেয়ে যাবে। এরপর তা সরে যাবে ঝাড়খণ্ডের দিকে। ফলে আশঙ্কা করা হচ্ছে, বেশি দ‍ুর্যোগ হবে উপক‍ূলীয় জেলা, ঝাড়গ্রাম ও দ‍ুই মেদিনীপ‍ুরের বড় অংশে।
আলিপ‍ুরের আবহাওয়াবিদরা আরও বলছেন, আমফানের মতো যশ যদি সরাসরি আছড়ে নাও পড়ে, তাহলেও যে কলকাতা বেঁচে গেল তা মোটেও নয়। যশের প্রভাবে মঙ্গল ও ব‍ুধবার অতি ভারী অর্থাৎ ২০০ মিমি-র বেশি বৃষ্টি হতে পারে। এতে শহরের বিভিন্ন অংশ জলমগ্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণবঙ্গের বহ‍ু জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া।
তবে এতো ভয়ের মধ্যে আশার কথা, আমফান যেভাবে স‍ুপার সাইক্লোনে পরিণত হয়েছিল, যশের অতটা শক্তিশালী হওয়ার সম্ভাবনা নেই। এমনই জানিয়েছেন আবহাওয়াবিদরা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *