State

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিকে রূপান্তরিত করা হবে সেফ হোমে

0
(0)

খবর লাইভ : রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে এবার তৈরি হবে সেফ হোম। রাজ্যের ক্রমবর্ধমান করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

মঙ্গলবার নবান্নের তরফ থেকে শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা করা হয় বিষয়টি নিয়ে। সেখানেই রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়। যেহেতু রাজ্যের সরকারি স্কুলগুলি এই মুহূর্তে বন্ধ রয়েছে। তাই এই সমস্ত বিল্ডিংকে সেফ হোম হিসাবে ব্যবহার করা যায় কিনা সে বিষয়ে বিবেচনা করতে বলা হয়। এক্ষেত্রে সংক্রমণ কমে গেলে আবার স্যানিটাইজ করে এই বিল্ডিংগুলি স্কুল কর্তৃপক্ষকে ফিরিয়ে দেওয়া হবে।

রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে সেফ হোম তৈরির বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। মঙ্গলবারের সিদ্ধান্তের কথা সব জেলাশাসককে চিঠি পাঠিয়ে বলেছে স্কুল শিক্ষা দফতর। সেই চিঠিতে স্কুলগুলিকে ফাঁকা ও জীবাণুমুক্ত করতে বলা হয়েছে। এরপর সেই রিপোর্ট সরকারের কাছে জরুরি ভিত্তিতে পাঠাতে বলা হয়েছে। এখন দেখার আগামী দিনে স্কুলগুলোতে সেফ হোম তৈরি হলে করোনা বেডের জন্য হাহাকার কতটা কমে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *