Entertainment Special News Special Reports State

হৃদরোগে আক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা, প্রার্থনায় শুভাকাঙ্ক্ষীরা

0
(0)

খবর লাইভ : আরও সঙ্কটজনক অবস্থায় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। স্ট্রোক হয়েছিল এ বার হৃদ্‌রোগেও আক্রান্ত হলেন অভিনেত্রী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র একবার নয়, পর পর হার্ট অ্যাটাক হয়েছে অভিনেত্রীর। তাঁকে ‘সিপিআর’ দেওয়া হয়েছে ।  

মঙ্গলবার হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, মাথার যে পাশে অস্ত্রোপচার হয়েছিল, তার বিপরীত দিকে রক্ত জমাট বেঁধেছে। এমনকি
নতুন করে যে রক্ত জমাট বেঁধেছিল, তা অস্ত্রোপচার করা সম্ভব নয়, এমনটাই জানিয়েছিলেন চিকিৎসকেরা। ওষুধ দিয়ে কমানোর চেষ্টা করা হয়েছিল।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,ঐন্দ্রিলার রক্তচাপ ওঠানামা করছে, ভেন্টিলেশনের মাত্রা বাড়ানো হয়েছে, অবস্থা স্থিতিশীল নয়।সোমবারই সব্যসাচী ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনার অনুরোধ করেছিলেন নেটমাধ্যমে। চাইছেন, ‘অলৌকিক’ কিছু হোক। উঠে বসুক ঐন্দ্রিলা। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে অভিনেত্রীর পক্ষে আদৌ ফিরে আসা সম্ভব কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *