খবর লাইভ : নারদ কাণ্ডে অভিযুক্ত চার নেতার জামিনে স্থগিতাদেশ দিতেই শুরু হয়ে যায় জেলে আনার তৎপরতা। সংশোধনাগারে নিয়ে যাওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন চার দাপুটে নেতাই। কান্নাভেজা কণ্ঠে রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘বিজেপি সব কিনে নিতে পারে। ইডি-সিবিআই সব। কিন্তু বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা মুক্তি পাব।’ পাশাপাশি চোখে জল নিয়েই তাঁর অভিযোগ, ‘আমাকে করোনা মোকাবিলার সবদিক দেখার জন্য নিয়োগ করা হয়েছিল। এরা আমাকে কলকাতার মানুষকে বাঁচাতে দিল না।’
অন্যদিকে তৃণমূল বিধায়ক মদন মিত্র প্রশ্ন তোলেন, আমার জামিনের অধিকার কেন খারিজ হল? আক্ষেপের সুরে তিনি বলেন, ‘আমরা সব খারাপ ছেলে। শুভেন্দু- মুকুল ভালো ছেলে!’



