National

পরম ভক্তই এখন প্রবল সমালোচক! কোভিড পরিস্থিতি নিয়ে মোদিকে ধিক্কার গুজরাতি লেখিকার

0
(0)

খবর লাইভ : ভারতে করোনার দ্বিতীয় ঢেউ। যা মোকাবিলা করা নিয়ে বিদেশের পাশাপাশি দেশেও সমালোচিত হয়েছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন খোদ আরএসএস প্রধান মোহন ভাগবত। এবার সমালোচনা করলেন প্রধানমন্ত্রীর এককালীন প্রবলভক্ত। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘উলঙ্গ রাজা’ কবিতার অনুকরণে একটি কবিতা লিখেছেন গুজরাতের মহিলা কবি পারুল খাক্কার। নাম দিয়েছেন, ‘শববাহিনী গঙ্গা’।

গুজরাতের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী। প্রশংসা বাক্যে তিনি ভরিয়ে দিয়েছিলেন মোদিকে। কিন্তু করোনাকে সামাল দিতে যেভাবে গাফিলতি করেছে কেন্দ্রের মোদি সরকার তাকে প্রবল সমালোচনা করেছেন খাক্কার। নিজের ওই কবিতায় তিনি ‘রাম রাজ্যের রাজা’কে উদ্দেশ্য করে প্রশ্ন করেন ‘রাজা তোর কাপড় কোথায়?’ তাৎপর্যপূর্ণ হল কবিতার কোথাও তিনি নাম উল্লেখ করেননি মোদির। কিন্তু কবিতার প্রেক্ষাপটে আক্রমণের লক্ষ্য যে প্রধানমন্ত্রী, তা বুঝতে অসুবিধা হয়নি কারও। এরপরই বিজেপির আক্রমণের শিকার হন লেখিকা। ১৪ লাইনের কবিতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ১১ মে। তারপরই বিজেপির আইটি সেলের দিক থেকে উঠে আসে চোখা আক্রমণ। এমনকি প্রশ্ন তোলা হয় তাঁর চরিত্র নিয়েও।

তবে শুধু মোদি সরকারেরই নয়, পারুল সমালোচনা করেছেন, মিডিয়া বিরোধী দল এবং সমাজের বেশকিছু মানুষকে যাঁরা সত্যটা দেখেও চুপ করে থাকেন বা সত্যিটা বলার সাহস হারিয়েছেন তাঁদের। লেখিকার ভাষায়, ‘রাম রাজ্যের এই উলঙ্গ রাজা নাগরিকদের অসহায়তা ও দারিদ্র্যের প্রতি উদাসীন। এই রাজ্যে গঙ্গা হয়ে উঠেছে শববাহী যান।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *