National

দেশে বন্ধ হল প্লাজমা থেরাপি

0
(0)

খবর লাইভ : দেশের নানা প্রান্তে যথেচ্ছভাবে প্রয়োগ করা হচ্ছিল প্লাজমা থেরাপি। এবার তাতে রাশ পড়তে চলেছে। কেন্দ্রের কোভিড ১৯ চিকিৎসার প্রস্তাবিত পন্থার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে প্লাজমা থেরাপিকে। করোনার দাপট রুখতে বা মৃত্যু হার কমাতে এই চিকিৎসা পদ্ধতি ততটা সাফল্য পায়নি। সেই কারণেই এই সিদ্ধান্ত ন্যাশনাল কোভিড টাস্ক ফোর্সের।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, টাস্ক ফোর্সের আগের গাইডলাইনে মাঝারি উপসর্গ থাকা রোগীর উপসর্গ থাকার ৭ দিনের মধ্যে প্লাজমা থেরাপি অনুমতি দিয়েছিল। কিন্তু এখন আপত্তির কারণ হল সব ধরনের করোনা রোগীর ওপর এই থেরাপি অযৌক্তিক। এমনই মনে করছেন বেশ কয়েকজন গবেষক প্রিন্সিপাল সাইন্টিফিক অ্যাডভাইজার। তাঁদের আরও দাবি এই থেরাপি অবৈজ্ঞানিক। তাই এর দুমদুম প্রয়োগ বন্ধ হোক।

গবেষকদের দাবি, এই থেরাপি প্রয়োগে করোনার বৃদ্ধিতে রাশ টানা যাচ্ছে না। কমানো যাচ্ছে না মৃত্যুর হার। তাই প্লাজমা দানের নামে কোভিড থেকে সেরে ওঠা রোগীর এবং প্লাজমার সংগ্রহের জন্য কোভিড পরিবারের হেনস্থা বন্ধ হোক। তবে চিকিৎসকদের একাংশ মনে করছেন, কার থেকে কেমন মানের প্লাজমা সংগ্রহ করা হচ্ছে তার ভ্রুক্ষেপ না করে গণহারে প্লাজমা ব্যবহারে চিকিৎসা পরিষেবা চলছে। ফলে সাফল্য মিলছে না।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *