State

বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার

0
(0)

খবর লাইভ : বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন বিজেপির দুই বিধায়ক নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। বুধবার দুই বিধায়ক অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁদের ইস্তফাপত্র দেন ।

সাংসদ পদেই থাকবেন নিশীথ ও জগন্নাথ। নিশীথ দিনহাটার এবং জগন্নাথ শান্তিপুরের বিধায়ক পদ ছাড়লেন। এদিন বিধানসভায় এসে তাঁরা নিজেদের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। দু’জনেই জানিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই বিধায়ক পদ ছাড়লেন তাঁরা ৷

বিজেপির এই দুই বিধায়ক ইস্তফা দেওয়ার ফলে রাজ্য বিধানসভায় বিজেপির আসন ৭৭ থেকে কমে দাঁড়াল ৭৫ এ। এই দুটি আসনে ফের উপনির্বাচন হবে। রাজনৈতিক মহল মনে করছে, দিনহাট ও শান্তিপুর বিজেপির পক্ষে এই আসন দুটি ধরে রাখা চ্যালেঞ্জ হবে। কারণ তৃণমূল কংগ্রেস শাসকদলে থাকায় বিজেপির পক্ষে লড়াইটা কঠিন হবে। ইস্তফা দেওয়ার পর নিশীথ বলেন, উত্তরবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নির্বাচনের পর যে লাগামহীন সন্ত্রাস হয়েছে তাতে দিনহাটায় উপনির্বাচনে মানুষ বিজেপির পক্ষেই রায় দেবেন ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *