খবর লাইভ : শিয়ালদহ মেইন শাখায় সব মিলিয়ে ৩৫ জোড়া ট্রেন বাতিল রবিবার। নৈহাটি শিয়ালদহ শাখায় মোট ৩২ ট্রেন বাতিল। ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক থাকার জন্য আপ এবং ডাউন ট্রেন মিলিয়ে এই ট্রেন বাতিল করেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। সেই সঙ্গে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
একই কারণে রবিবার রাতেও ট্রেন চলাচল না করায় নাকাল হতে হবে যাত্রীদের। এরই পাশাপাশি , বহরমপুরে বিকেল ৫টা লালগোলা যাওয়ার ০৩১৮৩ আপ ট্রেন বাতিল হয়েছে। একই ভাবে লালগোলা থেকে কলকাতা যাওয়ার ০৩১৯৪ ডাউন মেমু ট্রেনের সঙ্গে বাতিল হয়েছে কলকাতা থেকে লালগোলা যাওয়ার ০৩১৯৩ আপ মেমু ট্রেন।
সব মিলিয়ে ছুটির দিনে যাত্রী হয়রানির চূড়ান্ত।




