National

প্রধানমন্ত্রীর ভবন তৈরি না করোনা চিকিৎসা, কোনটা বেশি জরুরি? প্রশ্ন প্রিয়াঙ্কার

0
(0)

খবর লাইভ : সারা দেশে করোনা মহামারী পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বাংলো কমপ্লেক্স নির্মাণে অধিক জোর দিতে চাইছে কেন্দ্র। এই নিয়ে সোমবারই ডেটলাইন দিয়েছে কেন্দ্র। যা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি । প্রিয়াঙ্কা বলেন, সারাদেশের মানুষ করোনা মহামারীর পরিস্থিতিতে আতঙ্কিত।হাসপাতালে ভর্তি নিয়ে সমস্যা। একদিকে বেড নেই, অপরদিকে অক্সিজেন নেই, জীবন দায়ী ওষুধের আকাল, বিদেশ থেকে সাহায্য নিতে হচ্ছে। অন্যদিকে কেন্দ্র ১৩ হাজার কোটি টাকা দিয়ে প্রধানমন্ত্রীর নতুন আবাসিক কমপ্লেক্স তৈরির জন্য ও আরও ১০ টি নতুন আবাস তৈরির জন্য জোর চেষ্টা করে যাচ্ছেন। এই মুহূর্তে কোনটা জরুরি দেশের মানুষদের জন্য, সেটা ভেবে দেখা দরকার বলে মন্তব্য করেছেন প্রিয়াঙ্কা গান্ধি।
মঙ্গলবার টুইটারে তিনি লেখেন, বর্তমান পরিস্থিতিতে যে কোনও কল্যাণকামী সরকারের উচিৎ দেশের সমস্ত সম্পদ মানুষের প্রাণ বাঁচানোর কাজে ব্যয় করা । হাসপাতালে ভর্তি মানুষ যে সময় অক্সিজেনের জন্য ধুঁকছে, তখন এই ১৩ হাজার কোটি টাকার বাংলো বানানোর চেষ্টা গুরুত্বপূর্ণ বলে মনে করছে মোদি সরকার। উল্লেখ্য, বিরোধী দলের প্রবল সমালোচনার পরও নরেন্দ্র মোদির সরকার সংসদ ভবন রিনোভেট ও প্রধানমন্ত্রী আবাস, উপ রাষ্ট্রপতি ভবন, এসপিজি ভবন, কনফারেন্স ভবনসহ ১০ টি নতুন ভবন নির্মাণ এর সিদ্ধান্ত নিয়েছে। সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট নামে এই প্রকল্পের পুরোদমে কাজ শুরু হয় সুপ্রিম কোর্টের ছাড়পত্র পাওয়ার পর। প্রধানমন্ত্রী আবাস শেষ করতে ডেটলাইন নির্ধারিত হয় ২০২২ সালের ডিসেম্বর। প্রথমে ১১৭৯৪ কোটি টাকা প্রজেক্ট ব্যয় ধার্য হলেও পরে সেটা বৃদ্ধি হয় ১৩৪৫০ কোটি টাকায়। করোনা মহামারী পরিস্থিতিতে এই বিষয়ে কটাক্ষ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *