National Special News Special Reports

অযোধ্যায় নতুন রাম মন্দিরের উদ্বোধন ২২ জানুয়ারি, জানালেন প্রধানমন্ত্রী

0
(0)

খবর লাইভ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা, আগামী রামনবমী পালিত হবে অযোধ্যার নতুন রাম মন্দিরে। মঙ্গলবার সরসঙ্ঘচালক মোহন ভাগবত আরএসএসের বিজয়া দশমীর অনুষ্ঠানের মঞ্চ থেকে জানিয়েছেন, অযোধ্যায় নতুন রাম মন্দিরের দরজা খুলবে ২২ জানুয়ারি।

আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করার কথা মোদির। আজ রামলীলা অনুষ্ঠানের মঞ্চ থেকে রামমন্দির প্রতিষ্ঠা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘রামমন্দিরে রামলালার অধিষ্ঠান হতে আর মাত্র কয়েক মাস বাকি। ভগবান রামচন্দ্র আসতে চলেছেন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে, রামমন্দির নির্মাণের সাক্ষী থাকতে পারলাম।’’
বিজয়া দশমীর দিনে সরসঙ্ঘচালক হিসেবে নাগপুরে বার্ষিক বক্তব্যে রাম মন্দির নির্মাণের বিষয়ে সরব হন মোহন ভাগবতও। তিনি বলেন, রাম মন্দির উদ্বোধন উপলক্ষে দেশ জুড়ে কর্মসূচি নিতে চলেছে সঙ্ঘ পরিবার।

আরও পড়ুনঃ দেশের গোপন নথি পাক গুপ্তচরদের পাচার, গুজরাটে ধৃত ১

রাজনীতিকদের এক বড় অংশের মতে, রাম মন্দির নির্মাণ ও তার উদ্বোধনকে কেন্দ্র করে সারা দেশে হিন্দুত্বের প্রচারকে এমন পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বিজেপি এবং আরএসএসের, যাতে তার দৌলতে তৃতীয় বার দিল্লির মসনদ দখল সম্ভব হয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *