খবর লাইভ : সামান্য হলেও কমল দেশে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৯২ হাজার ৪৮৮ জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ৯৫ লক্ষ ৫৭ হাজার ৪৫৭ জন। মারা গেছেন ৩৬৮৯ জন। এখনও পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ১৫ হাজার ৫৪২।
রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক একটি পরিসংখ্যান দিয়েছে। তাতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ৯২ হাজার ৪৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা শনিবারের থেকে অনেকটাই কম। তথ্য অনুযায়ী আপাতত মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ১৫ হাজার ৫৪২ জন। এর মধ্যে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৮৯ জনের।
তবে এসবের মাঝে স্বস্তির খবর হল গত ২৪ ঘণ্টায় দেশে করোনা মুক্ত হয়েছেন ৩ লক্ষ ৭ হাজার ৮৬৫ জন। যা দৈনিক আক্রান্তের থেকে কম হলেও আপাতত এটাই রেকর্ড।
অন্যদিকে দেশের অক্সিজেন সংকট ও স্বাস্থ্য পরিষেবা কাঠামো খতিয়ে দেখতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিগত বৈঠকগুলোতে যে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, তা কতটা বাস্তবায়িত হয়েছে তা খতিয়ে দেখবেন এদিন।



