খবর লাইভ : যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় প্রথম গ্রেফতার করা হয়েছিল এই সৌরভকেই। তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র ছিলেন। প্রাক্তনী হিসাবে হস্টেলে থাকতেন। মৃত পড়ুয়াকে র্যাগিং করা হয়েছিল বলে যে অভিযোগ উঠেছে, তাতে সৌরভের হাত ছিল বলে মনে করছে পুলিশ।
এবার আসরে নামলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল স্বয়ং। তিনি নিজে ধৃত প্রাক্তনী সৌরভ চৌধুরী-সহ কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করেছেন বলে খবর।
আরও পড়ুনঃ যাদবপুরে র্যাগিং নিয়ে তথ্য যোগাচ্ছেন এখন নবাগতরাও, ধৃত ১২
মৃত পড়ুয়ার বাবা যে অভিযোগ দায়ের করেছিলেন, সেখানেও এই সৌরভের নাম ছিল। তাঁর সঙ্গে একটি চায়ের দোকানে আলাপ হয়েছিল মৃত ছাত্রের বাবার। অভিযোগ, সেই রাতে ছাত্রটি যখন মায়ের সঙ্গে কথা বলছিলেন, সে সময় তাঁর হাত থেকে মোবাইল কেড়ে নেন সৌরভ।




