খবর লাইভ : হঠাৎ মুখ ফিরিয়ে নিয়েছিল আমেরিকা। ভারতকে ভ্যাকসিন উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল পাঠানো নিষিদ্ধ ঘোষণা করেছিল ওয়াশিংটন। স্বার্থের কথা ভেবে বলা হয়েছিল, ভ্যাকসিন আগে মার্কিনিরা পাবেন, তারপর অন্য কেউ। তবে শেষপর্যন্ত কোভিশিল্ডের উৎপাদনের জন্য কাঁচামাল পাঠাতে রাজি হল বাইডেন প্রশাসন। এর আগে মার্কিন বিদেশমন্ত্রকের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছিলেন, ’মার্কিনিদের টিকা দেওয়ার কাজ চলছে। আগামী ৪ জুলাইয়ের মধ্যে সকলকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা। দেশের মানুষের স্বার্থে টিকার কাঁচামাল রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’ তবে কূটনৈতিকস্তরে আলোচনার মধ্যে দিয়ে সেই অবস্থান বদলে সক্ষম হল ভারত। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে ফোনে কথা হয় মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের। এরপর সুলিভান ট্যুইট করে জানান, অজিত দোভালের সঙ্গে ভারতের কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে কথা হয়েছে। এই পরিস্থিতিতে আমরা একসঙ্গে কাজ করব। ভারতের মানুষের পাশে রয়েছে আমেরিকা। আমরা কাঁচামালের জোগান অব্যাহত রাখব।’ এর পাশাপাশি জানানো হয়েছে, কোভিশিল্ডের জন্য প্রয়োজনীয় কাঁচামাল শীঘ্রই পাঠানো হবে ভারতে। থেরাপিকস, ডায়াগনস্টিক টেস্ট কিট, ভেন্টিলেটর ও পিপিই জোগান দেবে আমেরিকা। অক্সিজেন উৎপাদনের সরঞ্জাম সরবরাহের বিষয়টিও দেখা হচ্ছে। ভারতে করোনার দাপট শুরু হওয়ার পর এরই মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ব্রিটেন, কানাডাসহ বিভিন্ন দেশ।
Related Articles
রামমন্দির উড়িয়ে দেওয়ার হুমকি ফোন পেল পুলিশ, গ্রেফতার কীর্তিমান
0 (0) খবর লাইভ : শনিবার একটি ফোন পায় বিহার পুলিশ। ১১২ নম্বর ডায়াল করে ওই ব্যক্তি নিজেকে দাউদের ঘনিষ্ঠ বলে দাবি করেন। পুলিশকে তিনি জানান যে, তাঁর নাম ছোটা শাকিল। আর তিনি আগামী ২২ জানুয়ারি, সোমবার রামমন্দিরের উদ্বোধনের দিনই তা উড়িয়ে দেবেন। এমন হুঁশিয়ারি হালকা ভাবে নেয়নি পুলিশ। সঙ্গে সঙ্গে শুরু হয় ছোট শাকিল […]
লাদাখে আন্দোলনে নিহত অর্ধ শতাধিক
0 (0) খবর লাইভ : লাদাখে বুধবার চলতে থাকা বিক্ষোভ ও সহিংসতায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৮০ জন, তাদের মধ্যে পুলিশের সদস্যরাও রয়েছেন। চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কারফিউ জারি করা হয়েছে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতি বলছে, “দিনভর যে অশান্তি হয়েছিল, সেটি বাদ দিলে সন্ধ্যার পর থেকে নতুন কোনো হিংসার ঘটনা ঘটেনি।” সর্বশেষ […]
ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার ‘মূল্য’
0 (0) খবর লাইভ : ভারতের উপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক বিবৃতিতে তিনি জানান, যদিও ভারত আমেরিকার বন্ধু দেশ, তবুও দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্য না থাকায় এবং ভারতের উচ্চ শুল্কনীতির কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এই নতুন শুল্কহার কার্যকর হবে আগামী পয়লা আগস্ট থেকে। ট্রাম্পের […]



