খবর লাইভ : হঠাৎ মুখ ফিরিয়ে নিয়েছিল আমেরিকা। ভারতকে ভ্যাকসিন উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল পাঠানো নিষিদ্ধ ঘোষণা করেছিল ওয়াশিংটন। স্বার্থের কথা ভেবে বলা হয়েছিল, ভ্যাকসিন আগে মার্কিনিরা পাবেন, তারপর অন্য কেউ। তবে শেষপর্যন্ত কোভিশিল্ডের উৎপাদনের জন্য কাঁচামাল পাঠাতে রাজি হল বাইডেন প্রশাসন। এর আগে মার্কিন বিদেশমন্ত্রকের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছিলেন, ’মার্কিনিদের টিকা দেওয়ার কাজ চলছে। আগামী ৪ জুলাইয়ের মধ্যে সকলকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা। দেশের মানুষের স্বার্থে টিকার কাঁচামাল রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’ তবে কূটনৈতিকস্তরে আলোচনার মধ্যে দিয়ে সেই অবস্থান বদলে সক্ষম হল ভারত। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের (Aসঙ্গে ফোনে কথা হয় মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের। এরপর সুলিভান তিনি ট্যুইট করে জানান, ’অজিত দোভালের সঙ্গে ভারতের কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে কথা হয়েছে। এই পরিস্থিতিতে আমরা একসঙ্গে কাজ করব। ভারতের মানুষের পাশে রয়েছে আমেরিকা। আমরা কাঁচামালের জোগান অব্যাহত রাখব।।’ এর পাশাপাশি জানানো হয়েছে। ’কোভিশিল্ডের জন্য প্রয়োজনীয় কাঁচামাল শীঘ্রই পাঠানো হবে ভারতে। থেরাপিকস, ডায়াগনস্টিক টেস্ট কিট, ভেন্টিলেটর ও পিপিই জোগান দেবে আমেরিকা। অক্সিজেন উৎপাদনের সরঞ্জামও সরবরাহের বিষয়টিও দেখা হচ্ছে।’ ভারতে করোনার দাপট শুরু হওয়ার পর এরই মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ব্রিটেন, কানাডাসহ বিভিন্ন দেশ।
Related Articles
নৌসেনা সক্রিয় হলে পাকিস্তান চার টুকরো হয়ে যেত : রাজনাথ সিং
0 (0) খবর লাইভ : নৌসেনা সক্রিয় হলে পাকিস্তান চার টুকরো হয়ে যেত বলেই হুঙ্কার দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়া আইএনএস বিক্রান্তে গিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে ভারতীয় নৌসেনার বিক্রমে দু’টুকরো হয়েছিল পাকিস্তান। এবারেও ভারতীয় নৌসেনা আসরে নামলে পাকিস্তান টুকরো হয়ে যেত। শুক্রবার গোয়ায় আইএনএস বিক্রান্তে গিয়েছিলেন রাজনাথ। রণতরীর প্রস্তুতি খতিয়ে […]
কেরলের নিলাম্বুর উপনির্বাচনে তৃণমূল তৃতীয়, কংগ্রেসের চমকে ধাক্কা খেল বামেরা
0 (0) খবর লাইভ : কেরলের নিলাম্বুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বড় জয় কংগ্রেসের। বাম জোটের শক্ত ঘাঁটি বলে পরিচিত এই আসনে এলডিএফ প্রার্থী সিপিএম নেতা এম স্বরাজকে ১১ হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন কংগ্রেস প্রার্থী আর্যদান শৌকথ। এই কেন্দ্র থেকেই গত দুবার নির্দল হিসাবে জিতেছিলেন পিভি আনবর। চলতি বছরের জানুয়ারিতে তিনি তৃণমূলে যোগ দেন এবং বিধায়ক পদে […]
আদানিতে বিনিয়োগের মাশুল! পড়ল এলআইসির শেয়ারের দাম
0 (0) খবর লাইভ : হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকে লাগাতার নিম্নমুখী আদানি গোষ্ঠীর শেয়ার। এই সংস্থায় বিনিয়োগকারীদের তালিকায় সবচেয়ে উপরের সারিতে রয়েছে ভারতীয় জীবনবিমা সংস্থা এলআইসি। আদানিতে বিনিয়োগের মাশুল এবার গুনতে হল এলআইসিকে। ব্যাপকভাবে পড়ল এলআইসির শেয়ারের দাম। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে আদানি শিল্পগোষ্ঠীতে এলআইসি যে বিনিয়োগ করেছিল, তা নেগেটিভ হয়ে গিয়েছে। […]



