National

টিকা উৎপাদকদের এক লক্ষ কোটি টাকার মুনাফার সুযোগ করে দিচ্ছেন মোদি, অভিযোগ কংগ্রেসের

0
(0)

খবর লাইভ ‌: কারও সর্বনাশ কারও পৌষ মাস। করোনা মহামারী পরিস্থিতিতে এমনই অভিযোগ তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনার টিকা উৎপাদকদের বিশাল অঙ্কের মুনাফার সুযোগ করে দিচ্ছেন বলে সোচ্চার কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে রবিবার সাংবাদিক বৈঠকে রনদীপ সুরজেওয়ালা বলেন, সারা দেশে করোনা মহামারী পরিস্থিতিতে দেশের মানুষ আশায় রয়েছেন সরকার বিনা মূল্যে করোনা টিকার ব্যবস্থা করবে। কিন্তু টিকা উৎপাদক সংস্থা সিরাম ইনষ্টিটিউট ও ভারত বায়োটেক তাদের টিকার মূল্য নির্ধারণ করেছে কোভিশিল্ড টীকা সরকারের জন্য ৪০০ ও বেসরকারি ক্ষেত্রর জন্য ৬০০ টাকা। আর ভারত বায়োটেক কোভ্যাকসিনের জন্য ৬০০ ও ১২০০ টাকা। কয়েক দিন আগে ২৫০ টাকা দিয়ে বেসরকারি ক্ষেত্রে অনেকেই এই টিকা নিয়েছেন।
সুরজেওয়ালা বলেন সারা দেশে ১৮ থেকে ৪৫ বছরের নিচে মানুষদের টিকাকরণ শুরু হতে চলেছে আর সেই সময় এইভাবে টিকার দাম নির্ধারণ করে মোদি সরকার সিরামকে ৩৫ হাজার কোটি এবং ভারত বায়োটেককে ৭৫ হাজার কোটি টাকা অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ করে দিচ্ছে। মানুষের এই মহা বিপদের মুহূর্তে সরকার দেশের মানুষের স্বার্থের কথা চিন্তা না করে টীকা উৎপাদকদের অতিরিক্ত মুনাফার জন্য চিন্তা করছে। তিনি বলেন বর্তমান ব্যবস্থা অনুযায়ী ৫০ শতাংশ টিকা সাধারণ মানুষকে বেশি দামে কিনতে হবে আর ৫০ শতাংশ কিনবে রাজ্য সরকার। উভয় ক্ষেত্রেই সাধারণ মানুষের টাকা চলে যাবে টিকা উৎপাদক কোম্পানিদের পকেটে। তিনি বলেন এটা অতি আশ্চর্যের বিষয় যে দেশে মহামারী পরিস্থিতিতে সরকার নজর রাখে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা যাতে না করে। অথচ জীবন দায়ী ওষুধের ক্ষেত্রে সরকার নিজেদের উদ্যোগে অতিরিক্ত মুনাফার ব্যবস্থা করে দিচ্ছে দুই টিকা উৎপাদক সংস্থাকে। নরেন্দ্র মোদির সরকার দেশের দরিদ্র মানুষ ও যুবকদের সাস্থ্য সুরক্ষার দায়িত্ব নিজেদের কাঁধে থেকে নামিয়ে দিতে চাইছে। কংগ্রেস নেতা সুরজেওয়ালা বলেন দেশের সঙ্গীণ পরিস্থিতিতে মোদি সরকার সুচিন্তিত ভ্যাকসিন নীতি গ্ৰহণ করতে আবার ব্যর্থতার প্রমাণ দিল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *