National

টিকা হাইজ্যাক করছে কেন্দ্রীয় সরকার, অভিযোগ বিরোধী রাজ্যগুলির

0
(0)

খবর লাইভ : কংগ্রেস ও তার শরিক দল শাসিত ৪টি রাজ্য রবিবার অভিযোগ করেছে কেন্দ্রীয় সরকার টিকা প্রস্তুতকারী সংস্থা গুলির কাছ থেকে টিকা ছিনতাই করে নিয়ে যাচ্ছে। সেই কারণে তারা ১ মে থেকে ১৮-৪৫ বছর বয়সীদের টিকা দেওয়ার ব্যাপারে সন্দিহান। তাদের আরো অভিযোগ তাদের সঙ্গে বিমাতৃসুলভ আচারণ করছে কেন্দ্রীয় সরকার। তারা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে তাদের জন্য বিনামূল্যে টিকা যেনো সরবরাহ করা হয় যাতে তারা সবাইকে টিকা দেওয়ার কাজ করতে পারে। একটি ভার্চুয়াল যৌথ সাংবাদিক বৈঠকে ছত্তিশগড়, রাজস্থান , পঞ্জাব এবং ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন তোলেন তারা কিভাবে প্রাপ্ত বয়স্কদের টিকা দেবেন যখন কেন্দ্রীয় সরকার সমস্ত প্রতিষেধক হাইজ্যাক করে নিয়ে গেছে। তাদের জন্য কিছু ছাড়েনি। স্বাস্থ্যমন্ত্রীরা বলেন তারা এক মে তারিখ থেকে সব প্রাপ্তবয়স্কদের টিকা দেয়ার কাজ শুরু করতে চেয়েছিলেন কিন্তু টিকা প্রস্তুতকারীরা তাদের জানিয়েছে তারা টিকার যোগান দিতে অপারগ। রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী বলেন  সিরাম ইনস্টিটিউট তাদের জানিয়েছে ১৫ মে পর্যন্ত তারা তাদের টিকা সরবরাহ করতে পারবে না। কেন্দ্রীয় সরকারের উচিত তাদের টিকা বিনামূল্যে সরবরাহ করা যাতে তারা তৃতীয় দফার টিকা অভিযানে সামিল হতে পারেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন আমরা টিকা দেয়ার জন্য প্রস্তুত কিন্তু টিকা কই। তিনি অভিযোগ করেন টিকা নিয়ে রাজনীতি করছে মোদি সরকার। টিকার শংসাপত্রে ছবি ছাপা হয়েছে নরেন্দ্র মোদির। ঝাড়খন্ড ও পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রীও একই অভিযোগ করেন। তারা বলেন কেন্দ্রীয় সরকার ভান করছে যে তারা টিকাকরণ অভিযান বিকেন্দ্রীকরণ করেছে অথচ তারা ১৫০ টাকা দিয়ে তুলে নিয়ে যাচ্ছে সমস্ত টিকা প্রতিষেধক প্রস্তুতকারী সংস্থাদের কাছ থেকে।
গত সোমবার কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল এক মে থেকে তৃতীয় পর্যায়ের টিকাকরণ অভিযান শুরু হবে যেখানে ১৮-৪৫ বছর বয়সিদের টিকা দেয়া হবে।  রাজ্যগুলিকে বলা হয়েছিল টিকাপ্রস্তুত্কারিদের কাছ থেকে তারা যেনো তাদের মতো করে টিকা সংগ্রহ করে নেয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *