District

গরুপাচারকাণ্ডে অনুব্রতকে নোটিশ সিবিআইয়ের, কাল হাজিরার নির্দেশ

0
(0)

খবর লাইভ : সিবিআইয়ের নজরে এবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলায় আজ তাঁকে নোটিশ পাঠানো হয়েছে। আগামিকালই নিজাম প্যালেসে তাঁকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
অষ্টম দফায় ভোট রয়েছে অনুব্রতর গড় বীরভূমে। ঠিক তার আগেই সিবিআই তাঁকে এই নোটিশ পাঠাল। শাসকদলের অভিযোগ, ভোটের মরসুমে কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে পরোক্ষে চাপ তৈরি করতে চাইছে বিজেপি। যদিও সিবিআই সূত্রে খবর, গরুপাচার কাণ্ডের তদন্তে নেমে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাদের হাতে এসেছে। তাই এই তলব। অনুব্রতর পাশাপাশি তাঁর ঘনিষ্ঠ আরও এক তৃণমূল নেতাকেও ডেকে পাঠানো হয়েছে বলে খবর সিবিআই সূত্রে। গরুপাচার কাণ্ডের তদন্তে নেমে ইতিমধ্যেই এক বিএসএফ আধিকারিক-সহ গরু পাচারের মূল পান্ডা এনামুল হককে গ্রেফতার করেছে সিবিআই। তাদের দফায় দফায় জেরার পর যে তথ্য উঠে এসেছে তার ভিত্তিতেই অনুব্রতকেও তলব করা হয়েছে বলে খবর সিবিআই সূত্রে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *