Bengal and District District Special News

‘এখন থেকে শুধু শুনব’, হাসপাতাল ছাড়া পেয়ে বললেন মদন মিত্র

0
(0)

খবর লাইভ: SSKM Hospital থেকে ছাড়া পেলেন Madan Mitra। বৃহস্পতিবার তাঁর ভোকাল কর্ডে অস্ত্রোপচার হয়েছে। শুক্রবার স্বাস্থ্যের অবস্থা ভালো থাকায় তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় হাসপাতালের অভি়জ্ঞ মেডিক্যাল বোর্ড। জানা গিয়েছে, বর্তমানে কথা বলতে পারছেন না মদন। আগামী ১০ দিন তাঁকে কথা না বলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। লিখেই কথা বলছেন রাজনীতিক।

এদিন হাসপাতাল থেকে খাতা-পেন হাতে বেরিয়েছিলেন Madan Mitra। কাগজে লিখে তিনি বলেন, “এতদিন আমি কথা বলতাম, এখন বাকি বলবে শুনব।” তৃণমূল নেতা জানান, দেড় মাস পর থেকে আবার রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেন।

গত ৯ মার্চ SSKM হাসপাতালে ভর্তি হয়েছিলেন তৃণমূল নেতা। ওইদিন রাত ন’টা ৪০ নাগাদ হাসপাতালে পৌঁছন তিনি। আচমকা কেন হাসপাতালে ভর্তি হচ্ছেন, তা জানতে চাইছিলেন মদন-অনুরাগীরা। সেদিনই নেতা জানিয়েছিলেন, তাঁর গলায় টিউমার হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *