National

মন কি বাত : ভুল তথ্যে বিভ্রান্ত হতে নিষেধ প্রধানমন্ত্রী মোদির

0
(0)

খবর লাইভ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার বেলা ১১টায় তাঁর মাসিক রেডিও প্রোগ্রাম ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে বার্তা দেন। এটা ছিল এই অনুষ্ঠানের ৭৬তম এপিসোড। রবিবার মোদি যখন মনের কথা বলছেন তখন করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে দেশ কাঁপছে। হাসপাতাল উপচে পড়ছে রোগীতে, শয্যা নেই, মেডিকেল অক্সিজেন নেই, ভেন্টিলেটরের অভাব, টিকা অপ্রতুল। দেশের স্বাস্থ্য পরিকাঠামো যে কত ভঙ্গুর তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে করোনার এই দ্বিতীয় অভিঘাত। উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব সাস্থ্য সংস্থা বা হু।

এদিকে, ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি বলেন, দেশের কর্পোরেট ক্ষেত্রগুলি তাদের কর্মীদের টিকা দিয়ে নাগরিকদের ভ্যাকসিন দেওয়ার এই প্রক্রিয়ায় অংশ নিতে পারে। বিনামূল্যে টিকাকরণ আগামীতেও চালাবে কেন্দ্র। রাজ্যগুলিকে অনুরোধ করেছেন যাতে সবাই টিকা পায় সে দিকে নজর দিতে। মোদি বলে, করোনা রোগীর সংখ্যা বাড়ছে তা যেমন সত্যি, তেমনই আরোগ্য লাভের হারও বৃদ্ধি পাচ্ছে। অতিমারিকে হারানোই তাঁর কাছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই সঙ্গে, টিকা নিয়ে গুজবে কান দিতে দেশবাসীকে নিষেধ করেছেন তিনি। ১ মে থেকে ১৮ বছর বয়সের ঊর্ধ্বে সবাই টিকা নিতে পারবেন। রাজ্যগুলিকে বিনামূল্যে যাবতীয় টিকা পাঠিয়ে দিয়েছে কেন্দ্র বলে দাবি করেন মোদি। পাশাপাশি জানান, কোভিড-১৯-এর সঙ্গে মোকাবিলা করতে রাজ্যগুলির পাশে থাকবে কেন্দ্র সরকার। তবে, ভুল তথ্যে মানুষকে বিভ্রান্ত হতে নিষেধ করেছেন তিনি এই অনুষ্ঠানে। যথাযথ সূত্র ছাড়া কোনও তথ্যে ঘাবড়ে যাওয়ার দরকার নেই নাগরিকদের।

প্রধানমন্ত্রী মোদি কোভিডের দ্বিতীয় ঢেউ নিয়ে কথা বলেন মুম্বই ভিত্তিক চিকিৎসক শশাঙ্কের সঙ্গে। ডা শশাঙ্ক আশ্বস্ত করে বলেন, করোনা রোগীর সংখ্যা বাড়লেও বহু সংখ্যক মানুষ সেরে উঠছেন। এই প্রসঙ্গে মোদি মন্তব্য করেন, কোভিড-১৯-এর এটা দ্বিতীয় ঢেউ নয়, বরং ‘ঝড়’।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *