National Special News Special Reports

বিশ্ব সঙ্গীতের মঞ্চে গ্র্যামির দৌড়ে এ বার শামিল প্রধানমন্ত্রীর গান

0
(0)

খবর লাইভ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা গান জায়গা করে নিয়েছে বিশ্ব সঙ্গীতের সবচেয়ে বড় পুরস্কারের মঞ্চে। নরেন্দ্র মোদির গান গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। পুরস্কারের বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স বিভাগে মনোনীত হয়েছে নরেন্দ্র মোদি ‘অ্যাবানডেন্স অফ মিলেটস’ শীর্ষক গানটি।
মিলেট বর্ষ বলে ঘোষিত হয়েছে ২০২৩ সাল। বছরের শুরু থেকেই মিলেটের উৎপাদন বৃদ্ধি ও উপকারিতা প্রচারের উপর জোর দিয়েছিলেন মোদী। ফাল্গুনী শাহের সঙ্গে যৌথ ভাবে মিলেটের উপর তিনি একটি গান লিখেছেন। এবার গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে গানটি। গোটা দেশের কাছে এটি গর্বের বিষয়। মিলেট নিয়ে ‘অ্যাবানডেন্স অফ মিলেট্‌স’ গানটি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গানটি গেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ফাল্গুনী শাহ ওরফে ফালু ও তাঁর স্বামী গৌরব শাহ। গানটি মুক্তি পেয়েছে ১৬ জুন। গানটি মনোনীত হয়েছে ২০২৪ সালের গ্র্যামি পুরস্কারে সেরা গ্লোবাল মিউজিক পারফরম্যান্স ক্যাটেগরিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘দীপাবলির উপহার’ বলে টুইট করেছেন।
মিলেট বর্ষের প্রচার শুরু করেছে ভারত। আর এটি গোটা বিশ্বেই উদযাপিত হচ্ছে। চলতি বছরের মার্চে দিল্লিতে আয়োজন করা হয় গ্লোবাল মিলেট কনফারেন্স (শ্রী অন্ন)। মোদি বলেন, ‘আমি খুব খুশি যে গোটা বিশ্ব আন্তর্জাতিক মিলেট বর্ষ উদযাপন করছে। প্রচারের নেতৃত্ব দিচ্ছে ভারত।’ গানের মূল ভাষা ইংরেজি। তবে হিন্দি ভাষাও ব্যবহার করা হয়েছে ‘অ্যাবানডেন্স অফ মিলেট্‌স’ গানে।
মুম্বইতে জন্ম গায়িকা ও গীতিকার ফাল্গনী শাহের। জুন মাসে মুক্তি পেয়েছিল গানটি। ফাল্গুনী তখন জানিয়ে ছিলেন ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আমার স্বামী গৌরব এই গানের কথা লিখেছেন। ইংরেজি ও হিন্দি দুই ভাষাতেই লেখা হয়েছে গানের কথা।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *