খবর লাইভ : দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লক্ষ ছাড়িয়েছে৷ প্রতিদিন মরছে আড়াই হাজারের বেশি মানুষ৷ অক্সিজেনের জন্য হাহাকার৷ জ্বলছে একের পর এক চিতা৷ এই পরিস্থিতিতে অনেকেই ভ্রমণের ছবি দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়৷ দেশের মানুষ যখন একদম ভালো নেই, কিছু তারকা তখন সুখবিলাস করছেন৷ এদেরকে একহাত নিয়েছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি৷ বাস্তবকে হুবহু পর্দায় অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন তিনি৷ রিয়েল অভিনেতা হিসেবে তাঁর নামডাক বিশ্বজুড়ে৷ দেশের শোচনীয় পরিস্থিতিতে ভারাক্রান্ত তিনিও৷ সিদ্দিকি জানিয়েছেন, বিনোদন জগতের সেলেবরা এমন সময়ে ছুটি কাটানোর ছবি পোস্ট করে মজা করছেন যখন বিশ্ব করোনায় বিপর্যস্ত৷ মানুষের কাছে খাবার নেই আর আপনারা এভাবে পয়সা ওড়াচ্ছেন৷ একটু তো লজ্জা করুন৷ নওয়াজের এই মন্তব্যে সমর্থন দিচ্ছেন নেটিজেনরাও৷ দেশবাসীর এই দুঃখের দিনে তারকারা ছবিবিলাস না দেখালেই পারে, মত তাদেরও৷
Related Articles
বার্ষিক আয়ে কংগ্রেসকে ছাপিয়ে গেল তৃণমূল কংগ্রেস !
0 (0) খবর লাইভ : বাংলা ছাড়িয়ে উত্তর পূর্ব ভারতের দুই রাজ্যে এখন নজর তৃণমূল কংগ্রেসের। এবার খেলা ঘোরানোর লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপিয়ে পড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘোষণা হয়ে গিয়েছে ভোট। তার আগে মমতা-অভিষেকের পাখির চোখ এখন ত্রিপুরা আর মেঘালয়ে। আরও পড়ুনঃ বড় শাস্তি পেল ভারতীয় দল, ম্যাচ ফি-র ৬০ শতাংশ কাটা গেল রোহিত […]
মাঝরাতে জেএনইউ ক্যাম্পাস থেকে দুই ছাত্রীকে গাড়িতে তুলে অপহরণের চেষ্টা !
0 (0) খবর লাইভ : মাঝরাতে জেএনইউ ক্যাম্পাস থেকে দুই ছাত্রীকে গাড়িতে তুলে অপহরণের চেষ্টার অভিযোগ। আর সেই খবর প্রকাশ্যে আসতেই প্রশ্নের মুখে পড়ল বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা। পাশাপাশি, রাজধানীর নারী সুরক্ষা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। জানা গিয়েছে, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে দুই ছাত্রীকে অপহরণের চেষ্টা করা হয়। যদিও শেষ পর্যন্ত সেই কাজে ব্যর্থ হয় অভিযুক্তরা। ইতিমধ্যেই […]
প্রথমে গ্রেফতার, তারপর জামিন, এরপর বন্ডে কোটি কোটি টাকা বিজেপিকে!
0 (0) খবর লাইভ : দিল্লির আবগারি দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এখন ইডি হেফাজতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, কেজরিওয়াল “মূলচক্রী”! কিন্তু আম আদমি পার্টি সহ দেশজুড়ে বিরোধীদের দাবি, লোকসভা ভোটের মুখে রাজনৈতিক প্রতিহিংসা থেকেই নরেন্দ্র মোদি-অমিত শাহদের অঙ্গুলিহেলনে অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার করেছে ইডি। বিরোধীদের আরও অভিযোগ, দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত পি শরৎচন্দ্র রেড্ডি গ্রেফতার হওয়ার […]



