National Special News Special Reports

মোদি উপহার পেলেন আর্জেন্টিনার অধিনায়ক লিয়োনেল মেসির জার্সি !

0
(0)

খবর লাইভ : খেলোয়াড়দের সব সময় উৎসাহ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে কোনও সাফল্যে সোশ্যাল মিডিয়ায় তাঁদের অভিনন্দন জানান। ভারতের খেলোয়াড়রা বিদেশে বড় কোনও প্রতিযোগিতায় সাফল্য পেলে প্রধানমন্ত্রী নিজে ফোন করে কথা বলেন। ভবিষ্যতের জন্য উৎসাহিত করেন। শুধু ভারতীয়দের নয়, বিদেশের খেলোয়াড়দেরও সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানান মোদি। আর্জেন্টিনা কাতারে ফুটবল বিশ্বকাপ জেতার পর মেসির দলকে সোশ্যাল মিডিয়ায়অভিনন্দন জানিয়েছিলেন মোদি।

আরও পড়ুনঃ ২০১৬ সালের ইন্টারভিউ নেওয়া শিক্ষকদের তলব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

এবার ভারতের প্রধানমন্ত্রী উপহার হিসাবে পেলেন আর্জেন্টিনার অধিনায়ক লিয়োনেল মেসির জার্সি।
আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের অন্যতম স্পনসর সে দেশের রাষ্ট্রায়ত্ত্ব বিদ্যুৎ সংস্থা ওয়াইপিএফ। ভারতে উদযাপন করা হচ্ছে শক্তি সপ্তাহ। সেই অনুষ্ঠানের অতিথি হিসাবে ভারতে এসেছেন ওয়াইপিএফের শীর্ষ কর্তা পাবলো গঞ্জালেস। তিনিই প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন মেসির নাম লেখা জাতীয় দলের জার্সি। এমন উপহার পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রীও।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *