National

ছাত্রনেতা থেকে দেশের প্রধান বিচারপতি, এক নজরে রামানার দীর্ঘ যাত্রাপথ

0
(0)

খবর লাইভ : সুপ্রিম কোর্টের ৪৮তম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন এন ভি রামানা। তাঁর জন্ম ১৯৫৭ সালের ২৭ আগস্ট। অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার পোন্নাভারাম গ্রামে। ১৯৮৩ সালের ১০ ফেব্রুয়ারি আইনজীবী হিসাবে কাজ শুরু করেন। এরপর দীর্ঘ পথ পরিক্রমার শেষে বিচারপতি নুথালাপতি ভেঙ্কট রামানা এখন দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। বিচারপতি রামানা অবসর গ্রহণ করবেন ২০২২ সালের ২৬ আগস্ট।

ছাত্রনেতা হিসাবে শুরু হয়েছিল বিচারপতি এন ভি রামানার জীবন। ১৯৭৫ সালে এমার্জেন্সির সময় নাগরিক অধিকার নিয়ে লড়াই করেছিলেন তিনি। তারপর ১৯৮০ সালে আইনের ছাত্র হিসাবে যোগ দেন কলেজে। ১৯৮৩ বার অ্যাসোসিয়েশনে নাম নথিভুক্ত করেন। ২০০০ সালে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে স্থায়ী বিচারপতি হিসাবে নিযুক্ত হন। ২০১৩ সালে তাঁকে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি পদে উত্তীর্ণ করা হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিযুক্ত হন তিনি ২০১৪ সালে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালের নভেম্বর মাসে কর্নাটক বিধানসভা মামলার রায় দেন। গত বছর জানুয়ারি মাসে জম্মু ও কাশ্মীরে ইন্টারনেট নাগরিকদের মৌলিক অধিকার। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রায় দেন যে, মৌলিক অধিকার যেখানে লঙ্ঘন হয় সেখানে ইউএপিএ ধারায় আটক ব্যক্তিকে আদালতে জামিন দিতে কোনও বাধা নেই।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *