খবর লাইভ : এসএসসি-তে ২৬ হাজার চাকরি বাতিল মামলায় চাঞ্চল্যকর মোড়। সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা দিল এসএসসি। স্ক্রুটিনি করে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। সেই তালিকা অনুযায়ী, চারটি ক্যাটাগরির মোট অযোগ্য চাকরি ১৪৬১। এই ১৪৬১ চাকরির কোনওটাই সুপারিশ করেনি এসএসসি।
এই তালিকা সহ ১৪৬১ জনের নাম, রোল নম্বর সুপ্রিম কোর্টে জমা করল SSC। অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টকে গ্রহণ করার আবেদন এসএসসি’র। তবে, ওএমআর কারচুপি / বিকৃতর কোনও তথ্য দিল না SSC।এসএসসি-র পাশাপাশি সুপ্রিম কোর্টে রিপোর্ট দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদও। প্রসঙ্গত, ওই ২৬ হাজার চাকরির মধ্যে সহকারী শিক্ষক একাদশ এবং দ্বাদশ পদে যোগ্য চাকরি ১৩০৫৬। সহকারী শিক্ষক একাদশ এবং দ্বাদশ পদে যোগ্য চাকরি ৫৭৫৭। ক্লার্ক পদে যোগ্য চাকরি ২৪৮৪। গ্রুপ ডি পদে যোগ্য চাকরি ৪৫৪৭।
আরও পড়ুনঃ মহিলা বন আধিকারিককে পেটানোর হুমকি দিয়ে ফের বিতর্কে অখিল গিরি
মামলার সঙ্গে যুক্ত পাঁচ পক্ষ রাজ্য, এসএসসি, সিবিআই, মূল মামলাকারী এবং যাঁদের চাকরি নিয়ে বিতর্ক তাদেরকে নিজেদের বক্তব্য জানাতে বলা হয়েছে। আর এসএসসির ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে তিন সপ্তাহ পরে।




