National Special News Special Reports

সাত খুন করে কলকাতায় দিব্যি অ্যাপ বাইক চালাচ্ছিল, গ্রেফতার উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার

0
(0)

খবর লাইভ : সাত খুন করে কলকাতায় দিব্যি গা ঢাকা‌। কলকাতায় অ্যাপ বাইক চালাচ্ছিল কুখ্যাত গ্যাংস্টার। দিল্লি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানে রিপন স্ট্রিট থেকে গ্রেফতার একাধিক খুনে সাজাপ্রাপ্ত উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার। মাস ছয়েক আগে প‍্যারোল থেকে বেরিয়ে ফেরার হয়ে যায় সে। দিল্লি পুলিশের তরফে কলকাতা পুলিশকে জানানো হয়েছিল সে তপসিয়া এলাকায় লুকিয়ে রয়েছে। তারপর অভিযানে বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্যাংস্টারের নাম মহম্মদ সহরাব। সেলিম রুস্তম ও সোহবর তিনভাই মিলে একটি গ্যাং চালত। ২০০০ সাল নাগাদ তাদের বিরুদ্ধে খুন, ডাকাতি-সহ একাধিক অভিযোগ ওঠে। ২০০৫ সালে তা মাত্রা ছাড়ায়। ইদের দিন একঘণ্টায় তিনটি খুন করেন সহরাব। তৎকালীন লখনউ এসএসপিকে ফোন করে চ্যালেঞ্জ করে সোহরব বলে পুলিশ পারলে তাকে ধরে দেখাক। তারপরই একের পর এক। সেই খুনের ঘটনায় পরে গ্রেফতার করা হয় তাকে। এরপর ২০১১ সালে দিল্লির কারোল বাগে একটি সোনার দোকানের লুট ও খুনের ঘটনায় গ্রেফতার করা হয় সহরাব ও তার এক ভাইকে। দুইজনকে যাবজ্জীবন সাজা ঘোষণা করে দিল্লি আদালত। সেখানেই বন্দি ছিল সহরাব।

এরপর স্ত্রীর অসুস্থতার কথা বলে চলতি বছরের ২৬ জুন প্যারোলে ছাড়া পায় সহরাব। ৪ জুলাই ফিরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু যায়নি। পালিয়ে আসেন তপসিয়ায় আত্মীয়ের বাড়িতে। গা ঢাকা দিয়ে সেখানেই থাকছিল। পরিচয় গোপন করে অ্যাপ ক্যাব চালক হিসাবে কাজও করছিল। এদিকে কুখ্যাত গ্যাংস্টার জেলে ফিরে না যাওয়ায় বিশেষ তদন্তকারীদল গঠন করে দিল্লি ও উত্তরপ্রদেশ পুলিশ। তদন্ত শুরু হওয়ার পর জানা যায় সহরাব লুকিয়ে রয়েছে তপসিয়ায়। খবর দেওয়া হয় কলকাতা পুলিশকে। অবশেষে আজ তাকে রিপন স্ট্রিট এলাকা থেকে গ্রেফতার করল দিল্লি ও কলকাতা পুলিশ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *