খবর লাইভ : সিস্টেম ব্যর্থ। দেশবাসীকে কোভিড থেকে বাঁচানো দরকার। তাই এখন দরকার “জান-কী-বাত” অর্থাৎ জীবনের কথা বলা দরকার। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন-কী-বাতের পর প্রধানমন্ত্রীর নাম না করে, এভাবেই তাঁকে খোঁচা দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি।
ট্যুইটারে তিনি লেখেন, ”দেশের সিস্টেম ফেল করে গেছে। এখন জান-কী-বাত দরকার। দেশের এই সংকটে দায়িত্বশীল নাগরিকের প্রয়োজন। দলের সমস্ত সহকর্মীদের কাছে আবেদন, রাজনৈতিক কাজ ছেড়ে দেশবাসীকে সাহায্য করুন। তাঁদের যন্ত্রণা কমাতে সাহায্য করুন। এটাই কংগ্রেস পরিবারের ধর্ম।” সনিয়া তনয়ের গোটা ট্যুইটার পোস্টে কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে অনুরোধ থাকলেও, কিছু শব্দে পরিষ্কার যে তাঁর নিশানায় আসলে রয়েছেন নরেন্দ্র মোদি।



