খবর লাইভ : এবার করোনার কবলে রাহুল গান্ধি। ট্যুইট করে নিজেই জানিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তবে হাসপাতালে এখনও তিনি ভর্তি হননি। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন কংগ্রেস সাংসদ।এদিকে এই দুঃসংবাদ জানতেই ট্যুইটারে তাঁর আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইটে এদিন রাহুল লেখেন, ‘মৃদু উপসর্গ অনুভব করছিলাম। কোভিড পজিটিভ ধরা পড়েছে। সম্প্রতি […]
Day: April 20, 2021
করোনা কাঁটায় বাতিল আইসিএসই-র দশম শ্রেণির পরীক্ষা
খবর লাইভ : করোনা কাঁটা হয়ে দাঁড়াল আইসিএসই-র দশম শ্রেণির পরীক্ষাতে। দশম শ্রেণির পরীক্ষা আপাতত স্থগিত। এর আগে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল করেছিল সিবিএসই বোর্ড৷ এবার সেই একই পথে হাঁটল আইসিএসই বোর্ডও৷ করোনার কোপে গত বছর বাতিল হয়েছে বেশ কয়েকটি বোর্ডের পরীক্ষা। আগের বছরের সেই ভয়াবহ স্মৃতি ফিরে এসেছে চলতি বছরও। নিউ নর্মালে ফিরতেই […]
করোনা সংক্রমণের জের, বঙ্গে সফর কাটছাঁট মোদির
খবর লাইভ : করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিন সংক্রমনের রেকর্ড গড়ছে দেশ। এই পরিস্থিতিতে বড় সভা-মিছিলে রাশ টেনেছে বাম-কংগ্রেস ও তৃণমূল। বাংলায় শেষ তিন দফাতেও প্রচারে আসার কথা ছিল নরেন্দ্র মোদির। কিন্তু করোনার জেরে নির্বাচনী প্রচারের সূচিতেও রদবদল হতে চলেছে। আগামী ২২ ও ২৪ তারিখ দুটি করে মোট চারটি সভা হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু বিজেপি […]
রেমডিসিভির সঞ্জীবনী নয়, জানিয়ে দিল কেন্দ্র
খবর লাইভ : রেমডিসিভির কোনও ম্যাজিক বুলেট নয়। হাসপাতালে যেসব রোগীরা অক্সিজেন সাপোর্টে রয়েছেন, তাঁদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে। কিন্তু এই ওষুধ বাড়িতে ব্যবহার করার জন্য নয়। এমনই জানালেন এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানায়, এই ওষুধ জীবনদায়ী নয়। গুলেরিয়া জানান, আমাদের দেশে যেহেতু কোভিডের মোকাবিলা করার […]
১৩ মে সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্কে নির্বাচন কমিশন
খবর লাইভ : ‘নিরপেক্ষতা’ নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। এবার ভোট নিয়ে সাম্প্রদায়িকতার অভিযোগে বিদ্ধ নির্বাচন কমিশন। করোনার ছোবলে সংযুক্ত মোর্চার দুই প্রার্থীর মৃত্যুর ফলে স্থগিত হওয়া ভোটের দিন ঘোষণা নিয়ে বিতর্কে জড়াল ভোট পরিচালনাকারী সংস্থা। আগামী ১৩ মে ওই দুই আসনে ভোট নেওয়ার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর ওই দিনই মুসলিমদের অন্যতম প্রধান উৎসব […]
কেন্দ্র নয়, বাংলার দায়িত্ব থাক স্থানীয়দের হাতেই! বার্তা অর্মত্যর
খবর লাইভ : স্থানীয় তথা আঞ্চলিক নেতাদের বাদ দিয়ে জাতীয় স্তরের রাজনৈতিক নির্বাচন করে পশ্চিমবঙ্গে কখনও জাতীয় অবক্ষয়েরর অংশ হবে না। কারণ এমন হলে, তাদের হাতেই সব ক্ষমতা চলে যাবে, যাদের হাতে দেশের অর্থনৈতিক পরিকল্পনা ও সামাজিক ন্যায় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যে নির্বাচনের মধ্যেই নাম না করে বিজেপিকে আক্রমণ করলেন […]



