National

‘সুপ্রিম’ স্বস্তি উত্তরপ্রদেশের, ৫ শহরে হচ্ছে না লকডাউন

0
(0)

খবর লাইভ : উত্তরপ্রদেশের ৫টি শহরে আপাতত লকডাউন হচ্ছে না। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার স্থগিতাদেশ দিল সুপ্রিমকোর্ট। তবে লকডাউনে স্থগিতাদেশ দিলেও, রাজ্যে কোভিড মোকাবিলায় কী পদক্ষেপ নিচ্ছে সরকার তা দ্রুত হাইকোর্টকে জানাতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
কোভিডের বাড়বাড়ন্তের জেরে সোমবারই লখনউ, বারাণসী, প্রয়াগরাজ, কানপুর ও গোরক্ষপুরে লকডাউন ঘোষণা করার নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল যোগী আদিত্যনাথের সরকার৷ এদিন শুনানিতে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত৷ যার ফলে আপাতত লকডাউন হচ্ছে না ওই ৫ শহরে।
মঙ্গলবার উত্তরপ্রদেশ সরকারের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। শীর্ষ আদালতে মেহতা যুক্তি দেন, হাই কোর্টের নির্দেশে পাঁচটি শহরে লকডাউন হলে প্রশাসনিক স্তরে সমস্যা দেখা দেবে। করোনা ঠেকাতে সরকার যথাসাধ্য চেষ্টা করছে। সেই যুক্তি শোনার পর যোগী সরকারের পক্ষেই রায় দেয় শীর্ষ আদালত।
উল্লেখ্য, সোমবার হাইকোর্ট ২৬ এপ্রিল পর্যন্ত রাজ্যের ৫টি শহরে লকডাউনের নির্দেশ দেয়। রাজ্যকে দুষে আদালত জানায়, ”প্রশাসনিক ক্ষমতা যাদের হাতে, স্বাস্থ্যক্ষেত্রে এই বিপর্যয়ের দায় তাদের ওপরই। করোনার দ্বিতীয় ঢেউ রুখবার পরিকল্পনা এখনও করে উঠতে পারেনি রাজ্য সরকার।” এরপরই আদালত নির্দেশ দেয়, সব ধরণের ধর্মীয় সমাবেশ বাতিলের।পাশাপাশি শপিং মল, হোটেল, রেস্টুরেন্টও এই লকডাউনের সময় বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। একমাত্র ছাড় দেওয়া হয়েছিল জরুরি পরিষেবার ক্ষেত্রে। যদিও হাইকোর্টের সেই নির্দেশকে মঙ্গলবার স্থগিতাদেশ দিল সুপ্রিমকোর্ট।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *