National

করোনার কবলে মুখ্য নির্বাচন কমিশনার, আক্রান্ত নির্বাচন কমিশনারও

0
(0)

খবর লাইভ : করোনা রেয়াত করছে না কাউকেই। দেশে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে কোভিড আক্রান্ত হলেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। করোনায় সংক্রমিত হয়েছেন নির্বাচন কমিশনার রাজীব কুমারও।
ভোটবঙ্গে ১৩ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করেন সুশীল চন্দ্র। সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই সময় থেকেই তাঁর শরীরে করোনা ভাইরাস বাসা বাঁধে। যার জেরে নিজের বাড়ি থেকেই দায়িত্বভার বুঝে নেন তিনি। মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর জানানো হয়। পাশাপাশি সংক্রমিত হয়েছেন রাজীব কুমারও। আপাতত দু’জনেই তাঁদের বাড়ি থেকে কাজ চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এখনও ২২, ২৬ ও ২৯ তারিখ তিন দফার নির্বাচন বাকি। এই অবস্থায় কমিশনের দুই গুরুত্বপূর্ণ আধিকারিক করোনা আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে বাড়ছে উদ্বেগ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *