খবর লাইভ : বৃহস্পতিবার সকালে করোনায় আক্রান্ত হয়ে কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মন্টু মারা যান। ২৬ এপ্রিল রাজ্যে সপ্তম দফায় ওই আসনে ভোট নেওয়ার কথা ছিল। ভোটের প্রচার চালানোর মাঝেই করোনা আক্রান্ত হন কংগ্রেস প্রার্থী। বুধবার সন্ধ্যায় তাঁকে তড়িঘড়ি জঙ্গিপুরের বসুমতি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়তে থাকায় রাতেই তাঁকে জঙ্গিপুর থেকে কলকাতায় নিয়ে এসে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই এদিন ভোর পাঁচটা নাগাদ মৃত্যু হয় তাঁর। রেজাউলের মৃত্যুর ফলে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ভোট স্থগিত রাখছে নির্বাচন।




