State

মোদি-শাহের প্রচার বন্ধ করা হোক, দাবি জানিয়ে কমিশনে তৃণমূল

0
(0)

খবর লাইভ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করার দাবি তুললো তৃণমূল কংগ্রেস৷ এই দাবি নিয়ে বুধবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল৷
পরে সাংবাদিকদের কাছে প্রতিনিধি দলের তরফে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা দিয়ে জানান কেন তাঁরা বিজেপির এই দুই শীর্ষনেতার নির্বাচনী প্রচারের নিষেধাজ্ঞার দাবি তুলেছেন৷ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, নরেন্দ্র মোদি কল্যাণীর জনসভা থেকে অভিযোগ করেন যে মতুয়াদের জন্য তৃণমূল কংগ্রেসের সরকার কিছু করেনি৷ এই মন্তব্য করে প্রধানমন্ত্রী নির্বাচনী আদর্শ আচরণবিধি ভেঙেছেন৷ কারণ, এভাবে কোনও জাতি নিয়ে নির্বাচনী প্রচারে মন্তব্য করা যায় না৷ একই সঙ্গে শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সাংসদ দাবি করেছেন যে মোদি মমতা বন্দ্যোপাধ্যায়কে গুন্ডা বলেছেন৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের গুন্ডা বলেছেন৷ এতেও নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে বলে তাঁর অভিযোগ৷ তাই মোদির প্রচারে নিষেধাজ্ঞা জারির দাবি করেছে তৃণমূল কংগ্রেস৷ কল্যাণ প্রধানমন্ত্রীকে ভালো ব্যবহার করার দাবি জানিয়েছেন৷ তিনি প্রশ্ন তুলেছেন যে প্রধানমন্ত্রী হয়ে কীভাবে এত নিচু মানের কথা বলতে পারেন ? তাঁর কটাক্ষ, মোদির কথা শুনে মনে হচ্ছে আমেদাবাদের রকে বসে কেউ এসব কথা বলছেন৷
অন্যদিকে তৃণমূলের তরফে অমিত শাহ সম্পর্কেও একই কথা বলা হয়েছে৷ কল্যাণের অভিযোগ, অমিত শাহ রাজবংশী ও অন্য জাতির মধ্যে ভেদাভেদ তৈরি করার মতো মন্তব্য করেছেন৷ এটাও বিধিভঙ্গ৷ তাই অমিত শাহের নির্বাচনী প্রচারেও নিষেধাজ্ঞা জারির দাবি তুলেছে তৃণমূল ৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *