National

সর্বনাশ! “কুট্টু কা আটা” খেয়ে প্রায় ৪০০ জন অসুস্থ দিল্লিতে

0
(0)

খবর লাইভ : রাজধানী দিল্লির কল্যাণপুরী ও ত্রিলোকপুরী এলাকায় “কুট্টু কা আটা” খেয়ে প্রায় ৪০০ জন অসুস্থ। পেটে ব্যথা ও বমি শুরু হওয়ায় মঙ্গলবার গভীর রাতে তাঁদের লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে ভর্তি করা হয়। তবে সময়মতো চিকিৎসায় হওয়ায় প্রত্যেকেই এখন বিপদমুক্ত। এমনই খবর হাসপাতাল সূত্রে।
হাসপাতালের চিকিৎকরা জানিয়েছেন, মঙ্গলবার রাত ১১ টার পর রোগীরা আসতে শুরু করে। তাঁরা প্রথমে বমি করতে শুরু করে । এমনকী পরে অজ্ঞান হয়ে যায়। দ্রুত তাঁদের লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে ভর্তি করা হয়।কিন্তু কেন এমন হলো? কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের কাছ থেকে জানতে পারেন যে তাঁরা “কুট্টু কা আট্টা” খেয়েছেন। একারণেই হঠাৎ তাঁদের স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। চিকিৎসকরা মনে করছেন, খাদ্যে বিষক্রিয়া থেকেই এই ঘটনা।
চিকিৎসকরা আরও জানান, ভেজাল আটা খাওয়ার পরে বেশিরভাগ মানুষের বমি, ডায়রিয়া এবং তীব্র পেটের ব্যথা শুরু করে। এ বিষয়ে এখনও অবশ্য দিল্লি পুলিশের কাছে এখনও কোনও অভিযোগ জমা পড়েনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *