খবর লাইভ : দিনহাটা ভেটাগুড়িতে তৃণমূল ভোটারদের ভয় দেখানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ প্রিসাইডিং অফিসারের সামনেই তৃণমূল এজেন্টকে বসতে বাধা দেওয়া হয়। রাজি না হওয়ায় এজেন্টের ভাইপোকে অপহরণ করে মারধর করা হয়। এমনকী ভাইপোর বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। তৃণমূল এজেন্ট বুথে ছিলেন। পরে চলে যান। দাবি প্রিসাইডিং অফিসারের। গোটা ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল কমিশন।
এদিনের এই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। খবর পেয়ে এলাকায় যান দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। প্রার্থীর হস্তক্ষেপে শেষ পর্যন্ত বুথে বসেন তৃণমূল এজেন্ট। ঘটনাস্থলে যায় কুইক রেসপন্স টিমও। ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।




