State

শিশির অধিকারী কি রাজ্যপালের দৌড়ে?

5
(1)

খবর লাইভ : রাজ্যপাল হতে পারেন বর্ষীয়ান রাজনীতিবিদ তথা কাঁথির সাংসদ শিশির অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, এই নিয়ে নাকি ভাবনাচিন্তা শুরু করেছে সরকার।
এক সময় ছিলেন কংগ্রেস নেতা। তারপর যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। বাড়ির মেজো ছেলে শুভেন্দু অধিকারী পদ্ম শিবিরে পা রাখার পর এবার সে দিকে ঝুঁকেছেন শিশির অধিকারী। সরকারিভাবে গেরুয়া শিবিরের পতাকা হাতে তোলেননি ঠিকই, স্থানীয় স্তরে অবশ্য বিজেপির হয়ে ভোট চাইতে দেখা গেছে তাঁকে। তাঁর ছেলে শুভেন্দু ইতিমধ্যেই বিজেপির অন্যতম মুখ। তৃণমূলের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হয়ে গেলেও এখনও তিনি ঘাসফুল সাংসদ। রাজনৈতিক মহল মনে করছে এখন শুধু ভোট শেষ হওয়ার অপেক্ষা। তারপরই শিশির অধিকারীর সাংসদ পদ বাতিলের জন্য আবেদন করবে তৃণমূল কংগ্রেস।
বর্ষীয়ান এই রাজনীতিবিদ এখন আর নির্বাচনমুখী হতে চাইবেন না বলে মনে করছেন অনেকেই। এই পরিস্থিতিতে সাংসদকে সম্মানজনক পুনর্বাসন দিতে পারে কেন্দ্র। দেশের পূর্বাঞ্চলে অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া দুটি রাজ্যে রাজ্যপালের মেয়াদ খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। সেই দুই রাজ্যের মধ্যে যে কোনও একটিতে রাজ্যপালের ভূমিকায় দেখা যেতে পারে শিশিরকে। এব্যাপারে শিশিরকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এই ব্যাপার নিয়ে তিনি কিছু জানেন না। আর যে বিষয়টা তিনি জানেন না, সে প্রসঙ্গে তিনি মন্তব্য করতে চান না।
তবে রাজ্যপাল হওয়ার প্রস্তাব এলে সেই প্রস্তাব তিনি ফিরিয়েও দেবেন না। এমনটা মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *