Special News Special Reports State

অভিজাত রিসর্টে মাদকাসক্ত করে তরুণীকে গণধর্ষণের অভিযোগ , গ্রেফতার ৪

0
(0)

খবর লাইভ : খাস কলকাতার বুকে গণধর্ষণের (Gang Rape)অভিযোগ। জন্মদিনের পার্টিতে তরুণীকে মাদকাসক্ত করে গণধ*র্ষণের অভিযোগ উঠেছে ৪ জনের বিরুদ্ধে। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে চারজনকে গ্রেফতার (arrest) করা হয়েছে। শনিবার তাদের তোলা হবে বারাসাত আদালতে (Barasat Court)।

সূত্রের খবর, গত ৯ তারিখ শহর লাগোয়া বৈদিক ভিলেজে (Vedic Villege) জন্মদিনের পার্টির (Birthday party celebration) আয়োজন করা হয়েছিল। জন্মদিনের অনুষ্ঠান হওয়ার কথা ছিল ১০ তারিখ। এরপরই গণধ*র্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়। ১১ তারিখ ওই তরুণী রাজারহাট থানায় (Rajarhat police station) অভিযোগ দায়ের করেন। যদিও এই বিষয়ে রিসর্টের তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া সম্ভব হয়নি। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা।শুক্রবার রাতে অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। প্রথমে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের মন্তব্যে কিছু অসংগতি মেলায় গ্রেফতার করা হয়েছে ওই চারজনকে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *