State

মঙ্গলে ফের রাজ্যে মোদির জোড়া সভা

0
(0)

খবর লাইভ : রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিরোধীদল সিপিএম, যতই সমালোচনা করুক, তা পাত্তাই দিচ্ছেন না  নরেন্দ্র মোদি।  মঙ্গলবার যখন রাজ্যের তিন জেলার ৩১ কেন্দ্রের ভোটাররা নিজেদের ভাগ্যদেবতাদের বেছে নিতে ভোটের লাইনে দাঁড়াবেন, ঠিক তখন রাজ্যে জোড়া সভা করবেন তিনি।

বিজেপি সূত্রে জানা গিয়েছে,  মঙ্গলবার উত্তরবঙ্গের কোচবিহার ও হাওড়ার ডুমুরজোলায় সভা করতে আসছেন নমো। আগামী ১০ এপ্রিল চতুর্থ দফায় কোচবিহার ও হাওড়ার শহরাঞ্চলে ভোট রয়েছে। ওই ভোটে যাঁরা দলীয় প্রার্থী তাঁদের হয়ে প্রচার চালাবেন তিনি।

উল্লেখ্য রাজ্যে দ্বিতীয় দফার ভোটের দিনেও ভোটপ্রচারে রাজ্যে এসেছিলেন নরেন্দ্র মোদি। ওইদিন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর ও হাওড়ার উলুবেড়িয়ায় সভা করেছিলেন। ভোটের দিন মূলত ভোটারদের সুকৌশলে প্রভাবিত করতেই প্রধানমন্ত্রী রাজ্যে সভা করছেন বলে তৃণমূল কংগ্রেস ও সিপিএমের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। মোদি যাতে ভোটের দিন রাজ্যে প্রচারে না আসেন তার জন্য প্রয়োজনীয় ব্যবনস্থা নিতে নির্বাচন কমিশনের কাছে আর্জিও জানিয়েছে দুই দল। যদিও কমিশনের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া সম্ভব নয় বলে দুই দলের নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *