Special News State

ফের বেলাগাম উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, বিজেপিকে হুমকি

0
(0)

খবর লাইভ : ফের বেফাঁস উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তৃণমূলের কোনও কর্মীর গায়ে হাত পড়লে পালটা মারের নিদান দিলেন তিনি।রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে সোমবার পথে নামে তৃণমূল। ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহও। নিশীথ প্রামাণিকের এলাকা অর্থাৎ ভেটাগুড়ি থেকে বিজেপিকে একহাত নেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী।

আক্রমণ করেন নিশীথ প্রামাণিককেও। তিনি দাবি করেন, কেন্দ্রীয় মন্ত্রীর তত্ত্বাবধানে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করা হচ্ছে। রাজনীতি করা হচ্ছে। এর পরই রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমাদের কোনও কর্মীর গায়ে হাত পড়লে আমরা কিন্তু চুপ করে বসে থাকব না।” বিজেপি কর্মীদের ঘর থেকে বের করে এনে মারধর করার কথা বলেন তিনি।
এ বিষয়ে বিজেপির কোচবিহারের জেলা সভাপতি সুকুমার রায় বলেন, কোচবিহার আর আগের মতো নেই। বর্তমানে এলাকায় সন্ত্রাস চালানোর মতো অবস্থায় নেই তৃণমূল। সেই কারণেই উদয়ন গুহরা বিজেপিকে ভয় পাচ্ছে। তাই এসব কথা বলে নতুন করে অশান্তি বাধাতে চাইছে। তবে বিজেপি কখনও আক্রমণ করে না, করবেও না।
তিনি আরও বলেন, এর আগেও আমরা দেখেছি, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন বিভিন্ন জায়গায় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তার ফলে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের উপর আক্রমণ হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ভয় পাচ্ছেন, কারণ তৃণমূলের সঙ্গে লোক নেই। মানুষ তৃণমূলের মিছিলে হাঁটতে চাইছেন না।
মন্ত্রীর মুখে এই ধরনের বক্তব্যের ফলে আইনশৃঙ্খলার অবনতি হয় বলে দাবি করেছে বিরোধীরা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *