খবর লাইভ : করোনার বাড়বাড়ন্তে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। কীভাবে সংক্রমণ রোখা যায়, তা নিয়ে এদিন উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে ছিলেন ক্যাবিনেট সচিব, স্বাস্থ্যসচিব সহ অন্যান্য আধিকারিকেরা। মূলত সচেতনতা বৃদ্ধির উপর জোর দিতে বলেছেন প্রধানমন্ত্রী। আর কী কী উঠে এসেছে আলোচনায়?
প্রধানমন্ত্রী মূলত পাঁচটি প্রক্রিয়ার ওপর জোর দিতে বলেছেন। টেস্টিং, ট্র্যাসিং, ট্রিটমেন্ট, আচরণবিধিতে নজর দেওয়া এবং ভ্যাক্সিনেশনে দিতে বলেছেন মোদি। ব্যবহার করতে হবে মাস্ক। তিনি আরও জানিয়েছেন, ৬ তারিখ থেকে ১৪ তারিখ সরকারি অফিস চত্বর, রাস্তাঘাট পরিষ্কার করা হবে। সবকটি হাসপাতালে যেন করোনার পর্যাপ্ত বেড থাকে। হাসপাতালগুলি যেন পরিকাঠামো ঠিক থাকে সেদিকে নজর দিতে বলেছেন প্রধানমন্ত্রী।
পাশাপাশি তিনি জানিয়েছেন, হাসপাতালের জন্য উপযুক্ত অক্সিজেনের ব্যবস্থা থাকে। একইসঙ্গে রাজ্যগুলিতে প্রয়োজনমতো বিধি-নিষেধ জারি করার কথাও বলেছেন প্রধানমন্ত্রী।




