Police Car Attacked
Bengal and District District Special News

পথ দুর্ঘটনার জেরে কাঁথিতে পুলিশের গাড়িতে আগুন, আক্রান্ত দুই পুলিশকর্মী

0
(0)

খবর লাইভ: পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে অশান্তি ছড়াল কাঁথিতে। দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে পুলিশের উপর হামলা চালানো হয়। পুলিশের গাড়িতে ভাঙচুর করে আগুনও লাগিয়ে দেয় উন্মত্ত জনতা। শুক্রবার সকালে কাঁথির মারিশদা থানার দইসাইতে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, এই দিন সকালে একটি যাত্রীবাহী অটোর মুখোমুখি হয় একটি ডাম্পার। এই ঘটনায় অটোতে সওয়ার ২ মহিলার মৃত্যু হয়। মৃত এক মহিলার নাম পদ্মাবতী মহড়া। মহিলার বাড়ি মারিশদা থানার পশ্চিম কামারদা গ্রামে। অন্য মহিলার পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনায় ৯ জন যাত্রীও গুরুতর জখম হয়েছেন। পাশাপাশি উন্মত্ত জনতার হামলায় পুলিশের এক অফিসার সহ একজন কনস্টেবল জখম হয়েছেন বলেও পুলিশ সূত্রে খবর।

স্থানীয় সূত্র অনুযায়ী, শুক্রবার সকাল ৭টা নাগাদ মারিশদার কামারদা থেকে অটো করে কাঁথির দিকে আসছিলেন ৯ মহিলা শ্রমিক। দইসাই তেলিপুকুরের কাছে হঠাৎই অটোটির সামনে চলে আসে এক ডাম্পার। এর ফলে ঘটনাস্থলে বেশ কয়েক জন শ্রমিক গুরুতর জখম হন। আহতদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই ২ জনের মৃত্যু হয় বলেই প্রাথমিক ভাবে জানা গেছে। অটোচালক সহ বেশ কয়েক জনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, দুর্ঘটনাস্থলের কাছেই গাড়ি পরীক্ষা করছিল মারিশদা থানার পুলিশের একটি দল। তাই এই দুর্ঘটনার জন্য পুলিশকেই দায়ী করে তাদের ওপর চড়াও হয় উত্তেজিত জনতা। পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়ে একটি গাড়িতে আগুনও ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। অভিযোগ, এই জায়গায় গাড়ি আটকে টাকা তুলছিল পুলিশ, তার জেরেই এমন দুর্ঘটনা। খবর পেয়ে পুলিশ বাহিনী এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ কিছু সময় জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। তবে যানবাহন চলাচল ইতিমধ্যেই স্বাভাবিক হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *