খবর লাইভ : শেষ বল পর্যন্ত লড়াই, শতরান করেও হার! ঋষভ পন্থের দুরন্ত শতরান যেন হারিয়ে গেল কোহলিদের ব্যাটিং দাপটে। আইপিএল ২০২৫-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে প্লে-অফের দৌড়ে দ্বিতীয় স্থানে পৌঁছল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই সঙ্গে চূড়ান্ত হয়ে গেল এবারের IPL Playoff 2025 Schedule। লখনউ প্রথমে ব্যাট করে ২২৭ রান তুললেও, বিরাট কোহলি ও অধিনায়ক জিতেশ শর্মার জোড়া ঝড়ে সেই রান অনায়াসেই পেরিয়ে যায় বেঙ্গালুরু।
শেষ ম্যাচের ফলাফলে বদলে গেল পয়েন্ট তালিকার শীর্ষ চার দলের অবস্থান। পঞ্জাব কিংস শেষ করল এক নম্বরে, দ্বিতীয় স্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তৃতীয় গুজরাত টাইটান্স এবং চতুর্থ মুম্বই ইন্ডিয়ান্স।
শতরান করেও জিততে পারলেন না ঋষভ পন্থ। সেই হেরেই মাঠ ছাড়তে হল তাঁকে। আইপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে ২২৭ রান করেছিল লখনউ। বিরাট কোহলি ও এই ম্যাচে বেঙ্গালুরুর অধিনায়ক জিতেশ শর্মার ব্যাটে সেই রান তাড়া করে জিতল বেঙ্গালুরু। কোহলিদের এই জয়ের পর আইপিএলের প্লে-অফের সূচি চূড়ান্ত হয়ে গেল। অর্থাৎ, প্লে-অফে কার বিরুদ্ধে কে খেলবে তা নিশ্চিত হয়ে গেল।
আইপিএলের গ্রুপ পর্বের শেষ হওয়ার আগেই ঠিক হয়ে গিয়েছিল কোন চার দল প্লে-অফ খেলবে। পাঞ্জাব কিংস, গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বই ইন্ডিয়ান্স তাদের জায়গা পাকা করে নিয়েছিল। বেঙ্গালুরু-লখনউ ম্যাচের পর পয়েন্ট তালিকার শীর্ষে শেষ করল পাঞ্জাব। গত বার কেকেআরকে শীর্ষে তুলেছিলেন শ্রেয়স আয়ার। পাঞ্জাবের হয়েও সেই কীর্তি করলেন তিনি। দ্বিতীয় স্থানে শেষ করল বেঙ্গালুরু। তৃতীয় স্থানে গুজরাট। চার নম্বরে শেষ করল মুম্বই। অর্থাৎ, প্রথম কোয়ালিফায়ারে খেলবে পঞ্জাব ও বেঙ্গালুরু। এলিমিনেটর খেলবে গুজরাট।




